আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী সন্তান জন্ম দিলেন! প্রতারক প্রেমিকের টালবাহানা

সিলেটে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী সন্তান জন্ম দিলেন! প্রতারক প্রেমিকের টালবাহানা

সিলেটের ওসমানীনগরে ৬ষ্ঠ শ্রেনির ছাত্রীর সন্তান প্রসব নিয়ে এলাকায় তোড়পাড় চলছে। স্থানীয় চেয়ারম্যানসহ এলাকায় কয়েক দফা শালিশ বৈঠকের পরও প্রতারক প্রেমিক তাজপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থী সাবুল মিয়া (বুলু) স্ত্রীর স্বীকৃতি দিতে নানা টালবাহানা করে আসছে। সন্তানের পৈত্রিক স্বীকৃতির বিচার চেয়ে নির্যাতিতা দ্বারে দ্বারে ঘুরছে।

এব্যাপারে ওসমানীনগর থানার দয়ামীর ইউনিয়নের শনির গাঁও (সরিষপুর) গ্রামের সিরাজ মিয়ার মেয়ে ভিকটিম লিজা বেগম (১৫) বাদি হয়ে নারি ও শিশু নির্যাতন দমন আদালতে একটি মামলা দায়ের করেছে। মামলা নং ৬১/ ২০১৪ইং

মামলার অভিযোগে জানা যায়, ওসমানীনগরের দয়ামীর ইউ/পি শনির গাঁও গ্রামের সিরাজ মিয়ার ৬ষ্ট শ্রেনীতে পড়ুয়া কন্যা লিজা বেগমের সাথে গত দেড় বছর থেকে একই বাড়ির চাচাতো ভাই তাজপুর ডিগ্রী কলেজের ছাত্র সাবুল মিয়া (২৫) বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক মেলামেশা করে আসছে। এতে সে অর্ন্তঃসত্বা হয়ে পড়লে প্রতারক সাবুল মিয়া নানা টালবাহানা করতে থাকে গত ১৯ মার্চ লিজার গর্ভে একটি ছেলে সন্তান জন্ম নেয়।

এরপর কয়েক দফা শালিশ বৈঠকে লিজাকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে ঘরে তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। প্রথম সালিশ বৈঠকে সাবুলসহ তার পরিবারের লোক লিজাকে বউ করতে রাজি হলেও পরবর্তীর্তে এলাকার একটি কুচক্রী মহলের ইন্দনে সাবুল ও তার পরিবারের লোকজন নানা প্রতাররণার আশ্রয় নিতে থাকে।

অবশেষে অসহায় ভিকটিম লিজা ও তার পরিবার প্রথমে স্থানীয় পঞ্চায়েত, দয়ামীর ইউনিয়ন পরিষদ, ওসমানীনগর থানা, বাংলাদেশ মানবাধিকার কমিশন অবগত করে বুলুর কাছ থেকে তার গর্বজাত সন্তানের সন্তানের স্বীকৃতি না পেয়ে নিরুপায় হয়ে সিলেট নারি ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করেছে। বর্তমানে সন্তানের স্বীকৃতির জন্য লিজা এলকার সালিশ ব্যাক্তিত্বসহ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে।

দয়ামির ইউ/পি চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ জানান, আমরা শুরু থেকে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি, কিন্তু একটি মহল উভয় মহলকে রাজি সম্মত করতে প্রতিবন্ধকতা সৃষ্ঠি করেছে। বিষয়টি সামাজিক ভাবে শেষ করাই ভালো।

ওসমানীনগর থানার ওসি জুবের আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি বেশ কিছু দিন ধরে শুনে আসছি। ওসমানী মেডিক্যাল কলেজের ওসিসি বিভাগ থেকে প্রেরিত রিপোর্টের কপি লুকিয়ে রেখে একটি মহল লোকের কাছ থেকে চাদাবাজি ও ভয়ভীতি দেখিয়েছে। অফিসের সীলগালা কপি অন্য কেউ আনার বা খোলার অধিকার নেই। কিন্ত অনেক নাটকের পর কয়েক মাস পরে আমার কাছে দেয়। থানায় পৌছানোর কথা বলে তারা প্রতারণা করেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত