আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে ছাত্রলীগ নেতার চাপাতির কোপে গুরুতর আহত সেই কলেজছাত্রী আইসিইউতে

সিলেটে ছাত্রলীগ নেতার চাপাতির কোপে গুরুতর আহত সেই কলেজছাত্রী আইসিইউতে

শাবি থেকে বহিষ্কার, বদরুলকে অস্বীকার করলো ছাত্রলীগ

সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকের্র্ অস্ত্রোপচার শেষে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টা ৩৫ মিনিটে অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে রাখা হয় বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের কনসালটেন্ট এবং হাসপাতালের অ্যাসোসিয়েট মেডিক্যাল ডিরেক্টর ড. মির্জা নাজিম উদ্দিন।

স্কয়ার হাসপাতালের নিউরো সার্জন ডা. এ এম রেজাউস সাত্তার জানিয়েছেন, নার্গিসের মাথায় অসংখ্য আঘাত ছিল। তার যে অপারেশন হয়েছে তাতে ৭২ ঘণ্টা আগে তার সম্পর্কে কিছু বলা যাবে না। তিনি ঝুঁকিতে আছেন।

এর আগে বিকেল আড়ইটার দিকে পরিবারের সম্মতি নিয়ে নার্গিসের অস্ত্রোপচার শুরু হয়। সে সময় ড. মির্জা নাজিম উদ্দিন জানিয়েছিলেন, ‘নার্গিসের মাথায় খুবই জটিল অপারেশন হওয়ায় সেটি শেষ হতে সন্ধ্যা ৬টা বাজতে পারে।

খাদিজাকে হামলাকারি ছাত্রলীগ নেতা বদরুল শাবি থেকে বহিষ্কার
ঘাতক ছাত্রলীগ নেতা বদরুল

তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘আজ সকাল নার্গিসকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। মাথায় অসংখ্য আঘাত। যেগুলো কোপানোর চিহ্ন। তাকে এমনভাবে কোপানো হয়েছে যে খুলি ভেদ করে ব্রেইন ইনজুরি হয়েছে। কোপানোর সময় হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করায় তার দুই হাতের রগ কেটে গেছে।’

স্কয়ার হাসপাতালের নিউরো সার্জন ডা. এ এম রেজাউস সাত্তারের নেতৃত্বে তিন সদস্যের একটি দল নার্গিসের অস্ত্রোপচার করেন।

উল্লেখ্য, সোমবার বিকালে নার্গিসকে ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম প্রকাশ্যে কুপিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অবস্থার অবনতি হলে নার্গিসকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।

এ ঘটনায় সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের বিরুদ্ধে মামলা হয়েছে।

এদিকে সিলেট সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে বদরুল আলমকে সাময়িক বহিষ্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অপরদিকে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত শাবিপ্রবির ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম বাংলাদেশ ছাত্রলীগের কেউ নয় বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন। তিনি বলেন, ‘ছাত্রলীগের গঠনতন্ত্রে লেখা আছে কোনও কর্মী কাজে যোগ দিলে ও বিয়ে করলে তার সদস্যপদ অটোমেটিক বাতিল হয়ে যায়।’

মঙ্গলবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে দেখতে এসে তিনি এসব কথা বলেন।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত