আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে উদ্বোধন হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির পাঁচ তারকা হসপিটাল

সিলেটে উদ্বোধন হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির পাঁচ তারকা হসপিটাল

প্রায় তিনশ' কোটি টাকা বিনিয়োগে সিলেটে চালু হতে যাচ্ছে পাঁচ তারকা মানের আল হারামাইন হাসপাতাল প্রাইভেট লিমিটেড। সর্বাধুনিক প্রযুক্তির ও সর্বোত্তম সেবার অঙ্গীকার নিয়ে আড়াইশ' শয্যার এ হাসপাতালটির উদ্বোধন হবে আগামী ২৩ জানুয়ারি।

কার্যক্রম শুরুর লগ্নে ব্যতিক্রমী আয়োজন করেছে আল হারামাইন হাসপাতাল প্রাইভেট লিমিটেড। আগামী ২৩ জানুয়ারী থেকে আল হারামাইন ৩০ জানুয়ারী পর্যন্ত সপ্তাহব্যাপী ফ্রি চিকিৎসা পরামর্শ প্রদান করা হবে।

সিলেট নগরীর সোবহানীঘাটে নির্মিত এ হাসপাতালের বহির্বিভাগ ও ডায়াগনস্টিক (প্যাথলজি ও ইমেজিং) কার্যক্রম শুরু হবে ২৩ জানুয়ারি।

খ্যাতিয়ামান প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মাহতাবুর রহমান এই হাসপাতালটি গড়ে তুলেছেন। তিনি বলেন, আড়াইশ' শয্যার এ হাসপাতালে চিকিৎসা ক্ষেত্রে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিগুলো নিয়ে আসা হয়েছে। প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে ফিলিপাইন থেকে আনা হয়েছে অত্যাধুনিক এমআরআই ও সিটিস্ক্যান মেশিন। হাসপাতালে থাকছে বাংলাদেশের প্রথম ৬টি মডিউলার অপরাশেন থিয়েটার। দেশের প্রসিদ্ধ চিকিৎকরা ছাড়াও বিদেশী চিকিৎসকরাও এখানে চিকিৎসা সেবা প্রদান করবেন।

তিনি বলেন, সিলেটের প্রথম পাঁচ তারকা মানের এই হাসপাতালে সর্বোত্তম সেবা নিশ্চিত করা হবে।

মাহতাবুর রহমান বিশ্ব নন্দিত পারফিউম ব্র্যান্ড আল হারামাইন পারফিউমস গ্রুপের কর্ণধার ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান। এছাড়া বিয়ানীবাজার হাসপাতালের ট্রাস্টি হিসেবেও রয়েছেন তিনি।

আল হারামাইন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদের হাসপাতালের কার্যক্রম চালু উপলক্ষে ২৩ জানুয়ারী থেকে প্রতিদিন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রোগীদের ফ্রি চিকিৎসা পরামর্শ দিবেন। 


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত