আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সুরমা নদীতে ভাসমান ‘রিভার ক্রুজ রেস্টুরেন্ট’ উদ্বোধন

সুরমা নদীতে ভাসমান ‘রিভার ক্রুজ রেস্টুরেন্ট’ উদ্বোধন

ঝমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেট এর সুরমা নদীতে উদ্বোধন হলো সিলেটের প্রথম ভাসমান রেষ্টুরেন্ট "সুরমা রিভার ক্রোজ" রেষ্টুরেন্ট। এটি উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গতকাল শুক্রবার রাতে এ "সুরমা রিভার ক্রোজ" রেষ্টুন্টের উদ্বোধন হয়। অর্থমন্ত্রী দক্ষিণ সুরমা ঝালোপাড়াঘাট থেকে জাহাজটিতে চড়ে সুরমানদী ঘুরে শহরের দৃষ্টি নন্দন ঐতিহ্যবাহী আলীআমজদের ঘড়ি সংলগ্ন চাদনীঘাটে এসে জাহাজটির উদ্বোধন করেন। আধুনিক এই বিনোদন জাহাজটি ঘাটে এসে পৌছলে উৎসুক সিলেটবাসী এই ভ্রমণতরীটি দেখার জন্য চাদনীঘাটে এসে ভিড় করেন। একসঙ্গে ২৫০ জন মানুষের বসার হল রুম, নিচে কনফারেন্স রুম, উপরে ভিআইপি রুম, ৬ টি অত্যাধুনিক বাথরুম ও দুটি বেড রুমসহ সম্পুর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ৩ তলার ‘সুরমা রিভার ক্রোজটি উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, অত্যন্ত উদ্ভাবনশীল ধারণা নিয়ে সুরমা রিভার ক্রোজ রেষ্টুরেন্ট তৈরী করা একটি ভালো উদ্যোগ। এর মাধ্যমে ব্যবসার পাশাপাশি জনসেবারও একটি সুযোগ রয়েছে। মানুষের জন্য বিনোদনের খুবই প্রয়োজন রয়েছে। এজন্য মানুষকে বিনোদনের একটি সুন্দরতর জায়গা করে দিয়েছে সুরমা রিভার ক্রোজ রেষ্টুরেন্ট। এ জাহাজে চড়ে মানুষ সারা সুরমা নদী ঘুরে খাওয়া দাওয়া ও বিনোদন করতে পারবে। এ জাহাজটি জনগণের কল্যাণে নির্মিত হয়েছে এজন্য জনগণকে সকল প্রকার সাহায্য সহযোগীতা করতে হবে। রেস্টুরেন্ট-এর পরিচালক মিসফাক আহমদ চৌধুরী মিশুর পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনটিসির চেয়ারম্যান ও সাবেক সচিব ড. একেএম আব্দুল মুবিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠানিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি কর্পোরেশন-এর সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, শিফা হাফিজ প্রমুখ। এসময় স্বাগত বক্তব্য রাখেন, ‘সুরমা রিভার ক্রোজ’ এর পরিচালক শান্ত দেব। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ‘সুরমা রিভার ক্রোজ’ এর পরিচালক সজিব রঞ্জন দাশ, আবুল কালাম আজাদ ছোটন, জিয়াউল হক জিয়া, মানস দাশ গুপ্ত, কাউসার আহমদ, কয়সর আহমদ, দেওয়ান মুজাদ্দিদ গাজী, মুজাহিদ ভুইয়া মান্না, এনায়েতুর রহিম, ইকবালুর রহিম, রাজিব দাশ প্রমুখ। 
জাহাজটির পরিচালকরা জানিয়েছেন, ‘বাংলাদেশে এটিই প্রথম রিভার কোচ, প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে দেশের বিখ্যাত জাহাজ প্রস্তুতকারক কোম্পানী টি.কে শিপইয়ার্ড ৩ বছরে এটি প্রস্তুত করেছে। গতদিন সকালে সুনামগঞ্জ শহর থেকে ছেড়ে এসে জাহাজটি সিলেটের সুরমা নদীর কিনব্রিজ সংলগ্ন সুরমা নদীর ঘাটে স্থায়ীভাবে থাকবে। সৌখিন সিলেটিদের বিনোদনে এটি নতুন যুক্ত হলো এবং প্রতিদিন দুপুরে ও রাতে এখানে বোফে সিস্টেমে খাবার পাবেন গ্রাহকরা। সকালে এবং বিকালে থাকবে নির্ধারিত খাবার। বিশেষ কোন অনুষ্ঠানের জন্য আগ্রহীরা পুরো কোচ অগ্রিম বুকিং দিয়ে ভাড়া নিয়ে ব্যবহার করতে পারবেন। ‘সুরমা রিভার ক্রোজ’ বাংলাদেশে নতুন এবং আধুনিক একটি প্রতিষ্ঠান। এটি ব্যবহারের এবং খাবারের মূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে’। 

শেয়ার করুন

পাঠকের মতামত