আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ঢাকায় ৩-৪ ও সিলেটে ৬-৭ মার্চ ‘আন্তর্জাতিক সিলেট উৎসব’

ঢাকায় ৩-৪ ও সিলেটে ৬-৭ মার্চ ‘আন্তর্জাতিক সিলেট উৎসব’

ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে আন্তর্জাতিক সিলেট উৎসব-২০১৭ এর আয়োজন করা হয়েছে। আগামী ৩ মার্চ ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন হবে। পরে ৬ মার্চ সিলেট অংশের উদ্বোধন হবে। সিলেট নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে ২ দিনব্যাপী এ উৎসবে থাকবে সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হবে। পাশাপাশি থাকবে প্রবাসীদের মিলনমেলাও।

শনিবার দুপুর ১২ টায় সিলেট স্টেশন ক্লাবে জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আন্তর্জাতিক সিলেট উৎসবের আহ্বায়ক আবু হোসেন চৌধুরী।

এই উৎসবের ঢাকা ও সিলেট দু’টি অংশেরই উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি। এতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এবং সিলেট বিভাগের অন্যান্য সংসদ সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন।
লিখিত বক্তব্যে জানানো হয়, সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে-‘শান্তি ও সমৃদ্ধির জন্য সম্প্রীতির অভিযাত্রা।’ আগামী ৩ থেকে ৪ মার্চ ঢাকায় এবং ৬ থেকে ৭ মার্চ সিলেটে এই উৎসব অনুষ্ঠিত হবে।

উৎসবের প্রধান উপদেষ্টা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি। প্রধান পৃষ্ঠপোষক গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স এর প্রধান উপদেষ্টা নাসির এ চৌধুরী ও প্রধান সমন্বয়কারী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৪ সালের ডিসেম্বর মাসে জালালাবাদ এসোসিয়েশন ও দক্ষিণ কলকাতা সিলেট এসোসিয়েশন আয়োজন করেছিল ইন্দো বাংলা সিলেট উৎসবের। ওই উৎসবে ভারত ও বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার সিলেটী অংশগ্রহণ করেন।

সংবাদ সম্মেলনে জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি সিএম তোফায়েল সামি’র ও সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা ছাড়াও মুক্ত আলোচনায় অংশ নেন সিলেট সিটি করেপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী প্রমুখ।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত