আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে আলিয়া ও কওমি মাদরাসার ছাত্র-সমর্থকদের সংঘর্ঘে ১ জন নিহত

সিলেটে আলিয়া ও কওমি মাদরাসার ছাত্র-সমর্থকদের সংঘর্ঘে ১ জন নিহত

সুনামগঞ্জের ছাতকে আলীয়া ও কওমি মাদ্রসার ছাত্র-সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থী, পথচারী ও পুলিশ সদস্যসহ আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। সংঘর্ষে আহত আব্দুল বাছেত বাবুলকে (৪৫) সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি সেখানে মারা যান।

সোমবার দুপুর ১টার দিকে ছাতক হাইস্কুল মাঠে এ সংঘর্ষের সূত্রপাত হয়। বিকেল ৫টা পর্যন্ত সংঘর্ষ চলে। সংঘর্ষ থামাতে সুনামগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব ছাতকে পাঠানো হয়।

সংঘর্ষে আহত বাবুল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন ছাতক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন-মজলু মিয়া (৪০), আব্দুল কাদির (৫০), আব্দুল জব্বার (৩০), সুরত আলী (২৫), শহীদ মিয়া (২০), আলেখ মিয়া (২৫), তানভীর আহমদ (১৮), রুমন মিয়া (১৭), আহমদ শরীফ (২৫) মেহেদী হাসান (১৮) লাহিন চৌধুরী (৪০), ইমরান আহমদ (২২), তারেক মিয়া (২৩), মাসুম আহমদ (২৫), মোস্তফা কামাল (২৪), মোক্তার হোসেন (৩০), ও নূর হোসেন (২৬)। তাদেরকে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্তত আরও ৭০ জনকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর মধ্যে ছররা গুলিতে অন্তত ১৫ জন আহত বলে জানিয়েছেন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারুক আহমদ।

এ ছাড়াও উভয় পক্ষের ইট পাটকেলে ছাতক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন, এসআই শফিকুল আলম, এসআই সোহেল রানা, এসআই নূর মোহাম্মদ খান, এসআই সৈয়দ আব্দুল মান্নান ও কনস্টেবল মাহফুজুর রহমান, শরীফ উদ্দিন, সৌরভ ও ওয়াহিদুজ্জামান আহত হয়েছেন।

সংঘর্ষ নিয়ন্ত্রণে ছাতক থানা পুলিশ ৩৬ রাউন্ড রাবার বুলেট ও ৭০ রাউন্ড টিআরসেল নিক্ষেপ করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার উপজেলার জাউয়াবাজার এলাকায় আলীয়া মাদ্রসার ছাত্র-শিক্ষক ও সমর্থক ৩ দিনব্যাপি ওয়াজ মাহফিলের আয়োজন করেন। রবিবার মাহফিলে বাধা দেয় কওমি মাদ্রসার ছাত্র-শিক্ষক ও সমর্থকরা। এর জের ধরে সোমবার ছাতক হাইস্কুল মাঠে কওমি মাদ্রসার ছাত্র-শিক্ষক ও সমর্থকদের সঙ্গে আলীয়া মাদ্রসার ছাত্র-শিক্ষক ও সমর্থকদের সংঘর্ষ বাধে। এতে ছাতক শহরের ট্রাফিক পয়েন্ট থেকে জালালিয়া মাদ্রসা পর্যন্ত অন্তত আধাকিলোমিটার পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে পরীক্ষার্থী, পথচারীসহ অন্তত শতাধিক লোক আহত হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশীদ জানান, সংঘর্ষ থামাতে সুনামগঞ্জ থেকে অতিরিক্ত ৩ প্লাটুন পুলিশ ও র‌্যাব ছাতক পাঠানো হয়।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত