আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

সিলেট শহরকে একটি স্মার্ট শহর হিসেবে গড়ে তোলা হবে: ড. মোমেন

সিলেট শহরকে একটি স্মার্ট শহর হিসেবে গড়ে তোলা হবে: ড. মোমেন

জাতিসংঘ বাংলাদেশ মিশন-এর সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। এরই ধারাবাহিকতায় শীঘ্রই সিলেট একটি স্মার্ট শহর হিসেবে তৈরি হবে। মানুষ ঘরে বসেই যেকোনো তথ্য জানতে পারবে। বাংলাদেশ তথা সিলেট কে গড়তে ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ-এর অভিষেক ২০১৭ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সোমবার নগরীর হোটেল নির্ভানা ইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ-এর সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মখন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ তুরণ মিয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সিলেট জেলা বি এম এ’র সভাপতি প্রফেসর ডা. রুকন উদ্দিন আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সহ সভাপতি হাসিন আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহী উদ্দিন সেলিম,সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শ্রী চন্দন সাহা, সাধারণ সম্পাদক নাজমুল হক।

পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আহমেদুর রব, যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল আহমদ সাহেল ও সাংঘঠনিক সম্পাদক এইচ এ এ তাপাদার রুহেলের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উপদেষ্টা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সহ সভাপতি আতিকুর রহমান আতিক।

ড. এ কে আব্দুল মোমেন আরো বলেন, সিলেটের উন্নতির জন্য বিভিন্ন ধরনের উপযোগী ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি ২০১৮ সালের পর বাংলাদেশে গ্যাসের সমস্যা থাকবেনা। আর্থ সামাজিক কিংবা অবকাঠামোগত উন্নয়নের জন্য ব্যবসায়ীদেরকে তাদের জনপ্রতিনিধিদের কাছে তাদের সকল সমস্যা তুলে ধরতে হবে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান লিলু। গীতা থেকে পাঠ করেন পরিষদের ্রপ্রচার সম্পাদক শ্রী সরোজ ভট্টাচার্য্য।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ‘র নেতৃবৃন্দের মধ্যে মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া চুন্নু, হোসেন আহমদ, হাজী মুহাম্মদ বশির মিয়া, নুরুল ইসলাম সুমন, সহ সভাপতি মুফতি নেহাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান আলতা, কবির চৌধুরী, মো: আলেক মিয়া, আব্দুল কাইয়ুম মুকুল, সৈয়দ রাজন আহমদ, লায়েক মিয়া, সাহিত্য সম্পাদক মনজুর আহমদ, সিরাজুল ইসলাম সিরাজ, মো: জাহাঙ্গীর আলম, আনিসুর রহমান তিতাস, গাজী জামিল, আশরাফুর রহমান পাঠান।
মহানগর নেতৃবৃন্দের মধ্যে সিনিয়র সহ সভাপতি আব্দুর রকিব শিকদার, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান রিপন, আব্দুল হাদী পাবেল, রিয়াদুল হাসান রুহেলসহ বিভিন্ন মার্কেটের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। অনুষ্ঠানে নবগঠিত কার্যকরী কমিটির শপথ পাঠ করান সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত