আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

সিলেটে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সিলেটে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দৈনিক ইত্তেফাকের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বুধবার সিলেটে বর্ণাঢ্য আয়োজন ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। নগরীর করিমউল্লাহ মার্কেটে ইত্তেফাক সিলেট অফিস আয়োজিত অনুষ্ঠানে সিলেটের রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক, পেশাজীবি, গণমাধ্যম, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বেলা ১২টায় কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সূচনা হয়। পরে দিনভর সুধীজনরা অফিসে এসে ও অনেকে ফোনে ইত্তেফাককে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইত্তেফাক এদেশের একটি জীবন্ত ইতিহাস। ইত্তেফাক নিজের ঐতিহ্য সমুন্নত রেখে গণমানুষের আকাঙ্খা পূরণে আজও অবিচল। সত্য ও বস্তুনিষ্ঠতার জন্য ইত্তেফাক দেশের সকল মহলের কাছে সমাদৃত। ইত্তেফাক জাতির পথ নির্দেশকের দায়িত্ব পালন করে যাচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, ইত্তেফাক বেঁচে থাকুক কাল থেকে কালান্তরে।

ইত্তেফাক সিলেট অফিসের ব্যুরো চীফ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও স্টাফ রিপোর্টার হুমায়ুন রশিদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, করিম উল্লাহ মার্কেটের স্বত্বাধিকারী সানাউল্লাহ ফাহিম ও আতাউল্লাহ সাকের, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোঃ রহমত উল্লাহ, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলি, জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইফতেখার আহমদ লিমন, বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আনাম মিন্টু, সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, ব্লাষ্ট এর সিলেটের সভাপতি ইরফানুজ্জামান চৌধুরী, বিএনপি নেতা আলী আহমদ, সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, রেজওয়ান আহমদ, করিম উল্লাহ মার্কেটের ম্যানেজার জামাল আহমদ, ব্যবসায়ী সমিতির সভাপতি কাওসার আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ পাবেল, সহ-সভাপতি জাকারিয়া আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান, জাগপার সিলেট সভাপতি মকসুদ আহমদ, সাংবাদিক নেতৃবৃন্দ আজিজ আহমদ সেলিম, ইকবাল সিদ্দিকী, আল আজাদ, দেওয়ান তৌফিক মজিদ লায়েক, তাপস দাস পুরকায়স্থ, সৈয়দ সুজাত আলী, আব্দুল কাদের তাপাদার, ইকরামুল কবির ইকু, সংগ্রাম সিংহ, সিরাজুল ইসলাম, আব্দুর রশিদ রেনু, অপূর্ব শর্ম্মা, মতিউল বারী চৌধুরী, মুহিবুর রহমান, ছামির মাহমুদ, তামিম মজিদ, শাব্বীর আহমদ ফয়েজ, এএইচ আরিফ, এএফএম ফয়েজ, তজম্মুল আলী রাজু, শিপন আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা রোটারিয়ান শাহ শেরওয়ান মোহাম্মদ কামালী, সংবাদপত্র পরিবেশক সিরাজুল ইসলাম, ইসমাইল হোসেন, সিকন্দর আলী, অরুন কুমার পাল, নাট্যকর্মী আব্দুর রব তাপাদার প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত