আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে মহানগর বিএনপির কমিটি কমিটি খেলা

সিলেটে মহানগর বিএনপির কমিটি কমিটি খেলা

সিলেট মহানগর বিএনপির পাল্টা একটি কমিটি ঘোষণা করা হয় গত ৩১ ডিসেম্বর। আহবায়ক কমিটি গঠনের ৫৩ দিনের মাথায় পাল্টা এই কমিটি ঘোষিত হলো। সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা আব্দুল কাইয়ুম জালালী পংকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির কথা জানা যায়।

এর আগে গত ৮ নভেম্বর বিএনপি নেতা ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরীকে আহ্বায়ক ও বদরুজ্জামান সেলিমকে যুগ্ম আহ্বায়ক করে সিলেট মহানগর বিএনপির ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছিলো। কমিটিটি ঘোষণার পর দলের ভেতরে বিভাজন তৈরী হয়। বিদ্রোহী একটি পক্ষ কমিটি প্রত্যাক্ষাণ করে নগরীতে ঝাড়ু মিছিলও বের করেছিলো। এর পর নানা নাটকীয় ঘটনার জন্ম দিয়ে আসছিলেন দলটির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা।

সর্বশেষ চমক ছিলো আব্দুল কাইয়ুম জালালী পংকি স্বাক্ষরিত সিলেট মহানগরের আওতাধীন ২৭টি ওয়ার্ডের ঘোষিত পাল্টা আহবায়ক কমিটি। যা গত দুদিনে ব্যাপক আলোচনা-সমালচোনায় ফেলে সংগঠনটিকে।
তাই নগরীর এক রিকশা শ্রমিককে বলতে শোনা যায় “এক বাঙালী একশ হইতে পারে কিন্তু একশ বাঙালী এক হইতে পারে না।, তারার কমিটি কমিটি খেলা আর কতদিন চলবো। নিজেরার মাইর ভাঙাইতে ফারইন না তারা কিলা দেশর মাইর ভাঙাইবা।”

দেশের একটি উপযুক্ত বিরোধী দলের পর্যায়ে বিএনপি তার অবস্থান ধরে রাখতে পারেনি বলে মন্তব্য শোনা যায় রাজনৈতিক বিশ্লেষকদের কাছে। তারা আরো মনে করেন দলটি তার অতীত ঐতিহ্য হারাতে বসেছে। নেতৃবৃন্দের মধ্যে “দেশের” চাইতে “দল” আর দলের চাইতে “গদি” বড় হয়ে উঠেছে।

তবে কেউ কেউ আবার এর পজেটিভ দিকগুলো নিয়েও মন্তব্য করেছেন। রাজনীতি না করলেও রাজনীতি সচেতন অনেককেই মনে করেন অযোগ্য লোককে দিয়ে কমিটি করলে এই কমিটি দেশের কোন কাজে আসবে না বরং ক্ষেত্র বিশেষ এরা দলের জন্য হয়ে উঠতে পারে একেকটি বিষফুড়া।

শেয়ার করুন

পাঠকের মতামত