আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পুলিশের উপর হামলাকারী ছাত্রলীগ কর্মীদের হন্যে হয়ে খুঁজছে পুলিশ

পুলিশের উপর হামলাকারী ছাত্রলীগ কর্মীদের হন্যে হয়ে খুঁজছে পুলিশ

রিকাবীবাজারে পুলিশ সদস্য শফি আহমদের উপর হামলার ঘটনায় সিলেট কোতয়ালী থানায় মামলা দায়ের হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামীদের পরিচয় নিশ্চিত হয়ে তাদেরকে গ্রেফতার করতে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।
সূত্রে জানা যায়, গত বুধবার এই মামলা দায়ের করা হয়। দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশকে পিটিয়ে আহত করার অপরাধে সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমনকে প্রধান আসামী করে মামলাটি দায়ের করে পুলিশ। মামলা নং-২০। এতে আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা আসামী করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মূসা মামলা দায়েরের বিষয় নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে আসামীদের চিহ্নিত করা  হয়েছে। তাদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে ।
হমালায় আহত পুলিশ সদস্য শফি আহমদ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে রিকাবীবাজারের নূরী রেস্টুরেন্টে নাস্তা করতে যান তিনি। বিল দেওয়ার সময় কাউন্টারের সামনে ম্যানেজারের সাথে তানভীর কবির চৌধুরী সুমন ও তার সহযোগিদের কথা কাটাকাটির ঘটনা দেখতে পান। ছাত্রলীগ নেতাকর্মীরা এ সময় ম্যানেজারকে বলে শোক দিবসের কর্মসূচী পালন করে নাস্তা করতে এসেছে তাই তারা বিল দেবে না। এ নিয়ে ম্যানেজারের সাথে তাদের কথাকাটাকাটি হয়। শফি আহমদ ঝগড়া না করে তার বিল রাখার জন্য বললে আচমকা ছাত্রলীগের নেতাকর্মীরা তার উপর হামলা চালায়। এ সময় তাকে উপর্যুপরি চড় থাপ্পড় মারতে থাকে। নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিলেও তিনি রেহাই পাননি বলে জানান। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সিলেট মহানগর ছাত্রলীগের দফতর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমনের ব্যক্তিগত মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত