আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, আটক ১৩

সিলেটে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, আটক ১৩

খালেদা জিয়াকে 'অবরুদ্ধ' করে রাখার প্রতিবাদে সিলেটে মিছিল বের করে ছাত্রদল। তাতে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সংগঠনটির নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তত ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। এ সময় ১৩ জনকে আটক করা হয়।
আজ রোববার বিকেল সোয়া ৪টার দিকে নগরীর জিন্দাবাজার পয়েন্টে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জিন্দাবাজারের কাজী ইলিয়াস আবাসিক এলাকার গলির মুখ থেকে জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদ আহমদের নেতৃত্বে একটি মিছিল বের হয়। জিন্দাবাজার পয়েন্টে পৌঁছালে পুলিশ মিছিলটিতে বাধা দেয়। বাধা উপেক্ষা করে মিছিলটি এগিয়ে যেতে চাইলে জিএম আজম নামে এক ছাত্রদল নেতাকে আটক করে পুলিশ। তখন মিছিলটি পিছু হটে লতিফ সেন্টারের সামনে গিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। জবাবে ফাঁকা গুলি চালায় পুলিশ। এক পর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তাঁতীপাড়া গলি দিয়ে পালিয়ে যায়। এ সময় মহানগর বিএনপির নেতা নাসিম হোসাইনের বাসভবন এবং আশেপাশের কয়েকটি বাসা থেকে আরো ১২ জনকে আটক করে পুলিশ। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮-২০ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এছাড়াও বিকেল ৩টার দিকে নগরীর জেলরোড ও বন্দরবাজার এলাকায় মিছিলের চেষ্টা করলেও পুলিশের বাধায় ব্যর্থ হয় ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগে শনিবার গভীর রাত থেকে রোববার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে সিলেট বিএনপি ও জামায়াতের অন্তত ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ প্রসঙ্গে পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. রহমতউল্লাহ বলেন, আটককৃতদের অনেকের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

পাঠকের মতামত