আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিসিক মেয়র আরিফকে বরখাস্ত করা হয়েছে

সিসিক মেয়র আরিফকে বরখাস্ত করা হয়েছে

সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীকে মেয়রের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একটি সূত্রে এ খবর পাওয়া যায়।বুধবার বিকেলে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনামুল হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে একই মামলায় অভিযুক্ত হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছ বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক আদেশে পৌর মেয়র গউছকে সাময়িক বরখাস্ত করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আদেশের কপি হবিগঞ্জ পৌরসভায় পৌঁছে।স্থানীয় সরকার আইন, ২০০৯-এর ১২ (১) ধারায় বলা হয়েছে, কোনো সিটি করপোরেশনের মেয়রের বিরুদ্ধে ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হলে, সরকার নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শক্রমে লিখিত আদেশের মাধ্যমে ক্ষেত্রমতো মেয়রকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারবেন।আরিফুল হক চৌধুরী বরখাস্ত হওয়ায় ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে নিযুক্ত হতে পারেন সিসিকের সিইও এনামুল হাবীব।

কারাঅন্তরীণ হওয়ার আগেই মেয়র আরিফুল হক চৌধুরী ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করতে সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ অ্যাডভোকেট সালেহ আহমদকে নির্দেশনা দিয়ে গেছেন। তাই তিনিই বর্তমানে সিলেট সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করছেন।উল্লেখ্য, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার সাড়ে ৯ বছর পর গত ২১ ডিসেম্বর মেয়র আরিফুল হক চৌধুরী ও পৌর মেয়র গউছসহ ৩৫ জনের নাম উল্লেখ করে সম্পূরক চার্জশিট দেন সিআইডির সিনিয়র এএসপি মেহরুন্নেছা পারুল।

হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রশীদ আহমেদ মিলন চার্জশিট গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জরি করেন। ২৬ ডিসেম্বর পৌরমেয়র গউছ ও ৩০ ডিসেম্বর মেয়র আরিফুল হক চৌধুরী আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাদের কারাগারে পাঠান।

শেয়ার করুন

পাঠকের মতামত