আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

শাহজালালের মাজারের কুপের পানিকে জমজমের পানি বলে প্রতারণা : তদন্তের নির্দেশ আদালতের

শাহজালালের মাজারের কুপের পানিকে জমজমের পানি বলে প্রতারণা : তদন্তের নির্দেশ আদালতের

সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজারে ডিপ টিবওয়েলের পানিকে পবিত্র মক্কার জমজম কূপে’র পানি বলে বিক্রির মাধ্যমে মানুষের ধর্মীয় বিশ্বাস ও আবেগকে পুঁজি করে ফায়দা লুটছে একটি মহল।

১৯ নভেম্বর রোববার এ প্রতারণার বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের প্রত্যাশায় সিলেটের মূখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে একটি আবেদন করেন।

নগরীর কদমতলীর দরিয়া শাহ মাজার রোডের এইচ এম আব্দুর রহমানের করা আবেদন আমলে নিয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মূখ্য মহানগর হাকিম আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান গণমাধ্যমকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালত অভিযোগ আমলে নিয়ে ইসলামিক ফাউন্ডেশন সিলেটের উপ-পরিচালককে আগামী ৩১ নভেম্বরের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

অভিযোগে এইচ এম আব্দুর রহমান বলেন, গত ১০ অক্টোবর বিকেল আনুমানিক সাড়ে তিনটায় হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদে আসরের নামাজ আদায় করেন। পরে মাজার জেয়ারত ও মোনাজাত শেষে মাজারের পশ্চিম দিকে গিয়ে দেখেন ‘পবিত্র মক্কার জমজম কূপে’র পানি বিক্রি করা হচ্ছে। তিনি সরল বিশ্বাসে দুই বোতল পানি কিনে বাসায় নিয়ে যান।

গত ৩১ অক্টোবর বেসরকারি টেলিভিশনে প্রচারিত একটি প্রতিবেদন দেখে তিনি জানতে পারেন, একটি মহল স্বার্থ হাসিলের উদ্দেশ্যে গভীর নলকূপের মাধ্যমে পাম্পের সাহায্যে তোলা পানিকে জমজমের পানি বলে প্রচার ও  বিক্রি করছে। এরপর তিনি বেশ কয়েকজন আলেমের সঙ্গে আলাপ করে নিশ্চিত হন যে, এই কূপের সঙ্গে মক্কার জমজম কূপের কোনো সংযোগ নেই।

তিনি মনে করেন, মানুষের ধর্মীয় বিশ্বাস ও আবেগকে পুঁজি করে প্রতারণা করছে একটি মহল। এমন প্রতারণার প্রতিকার চান তিনি।

আর কোনো ধর্মপ্রাণ মানুষ যেন প্রতারিত না হয় সে জন্য আদালতের পদক্ষেপ প্রত্যাশা করেন আবদুর রহমান।

 এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত