আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

গোলাপগঞ্জে ব্যবসায়ী খুন

গোলাপগঞ্জে ব্যবসায়ী খুন

সিলেটের গোলাপগঞ্জে এক তরুণ ব্যবসায়ী খুন হয়েছেন। সোমবার সকালে নিজবাড়ির পুকুরপাড় থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হতভাগা ব্যবসায়ী তোফায়েল আহমদ দিপু (১৮) গোলাপগঞ্জ থানার রায়গড় প্রকাশিত লেচু বাগান- এর সৌদি প্রবাসী ওবুদ মিয়ার একমাত্র পুত্র ও থাপনার ঢাকাদক্ষিণ বাজারের ব্যবসায়ী।
এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচাত ভাই অনিক ও তার বন্ধু লায়েক আহমদকে আটক করেছে। ঘটনার খবর প্রকাশের পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

থানা পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, নিহত দিপু ঢাকাদক্ষিণ বাজারের হাসনাত মার্কেটের জননী টেলিকম এন্ড ইলেক্ট্রনিক্স নামে ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী ছিলেন। গত রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়ী ফিরে না যাওয়ায় পরিবার ও স্বজনরা রাতভর খোঁজ করেন। গতকাল সোমবার সকালে নিহতের বাড়ির রাস্তায় তার ব্যবহৃত রক্তমাখা ব্যাগ ও রক্তের চিহ্ন দেখতে পান স্বজনরা। এর কিছু সময় পর নিহতের বাড়ির ৪’শ মিটার দূরে এলাকার শ্রমিক একটি লাশ দেখতে পায়। ওই শ্রমিক স্থানীয় লোকজনকে বিষয়টি জানালে নিহত দিপুর পরিবার এসে তার লাশ শনাক্ত করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে  বলে থানা পুলিশ নিশ্চিত করে। এসময় হত্যায় ব্যবহৃত টিউবওয়েলের রড উদ্ধার করে।

এ ব্যাপারে ঢাকাদক্ষিণ ইউপির ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ সেলিম আহমদ জানান, নিহত দিপুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আমাদের ধারনা। তিনি হত্যাকা-ের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক শিবলী জানান, নিহত দিপুর লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্টের পর ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত দিপুর মাথায় রডের আঘাতের চিহ্ন রয়েছে। তার লাশের পাশ থেকে একটি রক্তাক্ত রড উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে রাতে বাড়ি ফেরার পথে ওঁৎ গেতে থাকা ঘাতকরা ঘটনাস্থলেই তাকে হত্যা করেছে। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা সুস্পষ্ট নয়। তবে ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত