আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

শ্রীমঙ্গলে বিজিবি ক্যাম্পে বিমান বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, আহত ৪

শ্রীমঙ্গলে বিজিবি ক্যাম্পে বিমান বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, আহত ৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কালীঘাট রোডের বিজিবি ক্যাম্পের ভেতরে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় চার জন আহত হয়েছেন। তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার সকাল ১০টা ১৮ মিনিটে বিজিবি সেক্টরের ভেতরে হেলিক্টারটি বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ারম্যান জাহির হোসেন।

আহত বিজিবি কর্মকর্তারা হলেন- লেফটেন্যান্ট মেহেদী ও সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মো. ফরহাদ। এছাড়া হাসপাতালের রোগী ভর্তি রেজিস্ট্রারে বাকি দু’জনকে বিদেশি নাগরিক হিসেবে উল্লেখ করা হলেও তাদের নাম-ঠিকানা উল্লেখ করা হয়নি।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিপন চন্দ্র দাস জানিয়েছেন, আহতদের মধ্যে দু’জন বিজিবি কর্মকর্তা, বাকি দু’জন বিদেশি নাগরিক।

হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলের আশপাশের এলাকা বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে। ঘটনার পর থেকে ঘটনাস্থল ও হাসপাতালে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বর্তমানে হেলিকপ্টারটি উদ্ধার কাজ চলছে বলেও জানা গেছে।

প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে,‘আজ (বুধবার)বেলা আনুমানিক ১০:১০ ঘটিকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১ হেলিকপ্টার ১৬ জন আরোহীসহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে যাওয়ার সময় কারিগরী ত্রুটির কারণে বিজিবি হেলিপ্যাড থেকে ১০০ ফিট দুরত্বে জরুরী অবতরণ করে। হেলিকপ্টারের ২ জন পাইলট উইং কমান্ডার ওমর এবং ফ্লাইট লেফটেন্যান্ট মেহেদী সহ সকল আরোহী জরুরি অবতরণের পর হেলিকপ্টার থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। বৈমানিকসহ সকল আরোহী সুস্থ আছেন। এখানে উল্লেখ্য যে, হেলিকপ্টারটি ৯:২০ ঘটিকায় তেজগাঁও থেকে উড্ডয়ন করে।’


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত