আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এমসি কলেজ ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এমসি কলেজ ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

সিলেট এমসি কলেজে বৃহস্পতিবার ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় কলেজ ক্যাম্পাসসহ টিলাগড় ও আশপাশ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় আতঙ্কিত ছাত্রছাত্রী ও সাধারণ লোকজন নিরাপদ আশ্রয়ে ছুটে যান।

সংঘর্ষে আহতদের মধ্যে ৫ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- আক্তার হোসেন, আবুল হাসান, সাহেল আহমদ, নাজমুল ইসলাম ও পাভেল । সংঘর্ষে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে শটগানের ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে কলেজ ক্যাম্পাসে আনন্দ র‌্যালি বের করে হিরণ-জাহাঙ্গির-মিঠু সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা। এসময় দীর্ঘদিন থেকে ক্যাম্পাসের বাইরে থাকা আজাদ সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে, পুলিশের বাধার কারণে তারা ক্যাম্পাসে প্রবেশ না করেই চলে যায়।

কিছুক্ষণ পরে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ওই গ্রুপ আবার এমসি কলেজে ঢুকার চেষ্টা করলে ক্যাম্পাসের ভেতরে থাকা অন্য গ্রুপের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে টিলাগড় পয়েন্ট পর্যন্ত নিয়ে যায়। দুই দফায় ধাওয়ার সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের শব্দও শোনা গেছে। এছাড়া উভয় পক্ষের নেতাকর্মীদের হাতে দেশীয় অস্ত্র-শস্ত্র ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

হিরণ-জাহাঙ্গির-মিঠু সমর্থিত গ্রুপের অনুসারি সিলেট জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান বলেন, আমরা কলেজের নিয়মিত ছাত্রদের নিয়ে ক্যাম্পাসে আনন্দ র‌্যালী বের করি। কিন্তু বহিরাগত অছাত্রদের নিয়ে তারা আমাদের আয়োজনকে বানচাল করার চেষ্টা করেছিল। এ কারণে তাদের ধাওয়া দিয়ে ক্যাম্পাসের বাইরে বের করে দেয়া হয়েছে। সংঘর্ষে তাদের গ্রুপের সাহেল আহমদ, নাজমুল ইসলাম, আক্তার ও পাভেল নামের চার কর্মী আহত হন। এদের মধ্যে আক্তার ও পাভেলকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত