আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

‘উন্নয়ন’ পরখ করতে মন্ত্রীদের সড়কপথে সিলেটে আসার আহ্বান মেয়র আরিফের

‘উন্নয়ন’ পরখ করতে মন্ত্রীদের সড়কপথে সিলেটে আসার আহ্বান মেয়র আরিফের

মন্ত্রীদের সড়কপথে সিলেটে আসার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। ১২ জানুয়রি শুক্রবার সিলেট নগরীর বাগবাড়িতে লায়ন্স চক্ষু হাসপাতালের ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছেন। যার সুফল দেশবাসী ভোগ করছেন। এখন সরকারি চিকিৎসা কেন্দ্রগুলোতে গিয়ে সাধারণ মানুষ উন্নত মানের সেবা পাচ্ছেন। দেশ দুর্বার গতিতে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন।’

অর্থ ও পরিকল্পনামন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে মেয়র আরিফুল হক বলেন, ‘মন্ত্রী মহোদয় বলেছেন দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের তালিকায় ঢাকা-সিলেট মহাসড়ককেও অন্তর্ভুক্ত করুন। এ অঞ্চলের যারা মন্ত্রিসভায় রয়েছেন তারা সড়কপথে সিলেটে আসুন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন আছমা কামরান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র আরিফুল হক চৌধুরী।

এ ছাড়াও সিলেট লায়ন্স ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন। পরে আনুষ্ঠানিকভাবে লায়ন্স চক্ষু হাসপাতালের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত