আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

প্রতি ফোটা রক্তের বদলা নেয়া হবে — সামসুজ্জামান জামান

প্রতি ফোটা রক্তের বদলা নেয়া হবে — সামসুজ্জামান জামান

চেযারপার্সনের উপদেষ্টা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে হত্যা প্রচেষ্ঠা ও দেশব্যাপী অবরোধসহ সিলেট ছাত্রদল-শিবিরের হরতাল, ২০ দলীয় জোটের নেতৃবৃন্দের মুক্তির দাবীতে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদলের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট সামসুজ্জামান জামান বলেন, দেশের গনতন্ত্র আজ ভূলণ্ঠিত, অবৈধ সরকার ক্ষমতাকে আকড়ে রাখার জন্য বিএনপি নেতৃবৃন্দকে প্রকাশ্যে গুলি, বোমা ও গাড়িতে আগুন দিয়ে হত্যার চেষ্ঠা করছে।
পাশাপাশি রাষ্ট্রিয় পেটোয়া বাহিনী দ্বারা প্রতিনিয়ত, গুম, হত্যা ও গ্রেফতার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। যা সভ্য সমাজে চলতে পারে না। তাই সরকারকে হুশিয়ার করে এডভোকেট জামান বলেন, এ সব অপকর্ম বন্ধ করুন। না হয় গণতন্ত্রকামী জনগণ বিএনপি নেতৃবৃন্দের প্রতি ফোটা রক্তের বদলা নেবে।
জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আব্দুশ সহিদের সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হক বেলালের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম, সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন লস্কর , প্রভাষক আজমল হোসেন রায়হান, জাকির হোসেন, আব্দুর ওয়াহিদ সুহেল, মওদুদুল হক মওদুদ।
এ সময় বক্তারা বরেন, ২০ দলীয় জোট নেতা ডা: শাহরিয়ার হোসেন, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বদরুজ্জামান সেলিম, নাজমুল হোসেন পুতুল, মিজানুর রহমান ডিপজল, টিপু আহমদ , এমদাদ বক্স, বদরুল আজাদ রানা, রাসেল আহমদ ও ফারুক আহমদ সহ সকল নেতৃবৃন্দের নি:শর্ত মুক্তি দাবী করেন।

পরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদল নেতাকর্মীরা বাগবাড়ি মোড় থেকে হরতাল ও অবরোধের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মেডিকেল রোড হয়ে কাজলশাহ গিয়ে শেষ হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন , খালেদুর রশীদ ঝলক, মল্লিক আহমদ, জাবেদ আহমদ জীবন, শামীম আহমদ লোকমান, আলতাফ হোসেন টিটু, ফয়েজ খান বেলাল দেওয়ান নিজাম খান, সুমন আহমদ, সেলিম আহমদ, মো: আব্দুল্লাহ, আবু আহমদ, রেজওয়ান উদ্দিন সুমন, আব্দুস সাত্তার, তারাব আলী লিটন, হৃদয় আহমদ হাবিব, আব্দুল কুদ্দুস, সোহেল আহমদ, হাবিব আহমদ, শরীফ আহমদ, মানিক আহমদ, শুভ, সাহেল আলীম সাইফুল আলম, রাসেল আহমদ, সাগর হোসেন, মিল্লাত প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

পাঠকের মতামত