আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

সিলেট নগরীতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

সিলেট নগরীতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

অবরোধের নাশকতারোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেটে বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে নগরীতে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যাচ্ছে।জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম জানান, অবরোধের শুরু থেকে সিলেটে ৩ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, বৃহস্পতিবার রাত থেকে তারা দায়িত্ব পালন শুরু করেছেন।

চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবি মাঠে থাকবে বলেও মন্তব্য করেন।বৃহস্পতিবার সকালে সিলেটে হরতাল চলাকালে নগরীর শাহী ঈদগাহ এলাকায় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে জামায়াত-শিবির কর্মীরা। এ পরিস্থিতিতে সিলেটে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে একটি সূত্র জানিয়েছে।

এর আগে গত সোমবার জননিরাপত্তা রক্ষায় সারাদেশের ২১ জেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

শেয়ার করুন

পাঠকের মতামত