আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

গোলাপগঞ্জে গ্যাস রাইজারে আগুন ধরে মা-ছেলেসহ ৫ জনের মৃত্যু

গোলাপগঞ্জে গ্যাস রাইজারে আগুন ধরে মা-ছেলেসহ ৫ জনের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার একটি বাড়িতে আগুনে পুড়ে মা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে দুইজন।

রোববার ভোররাত সোয়া ৩টার দিকে উপজেলার লহ্মণাবন্দ পাহাড় লাইন এলাকায় স্থানীয় ক্লাব বাজারের লয়লু মিয়ার কলোনিতে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। তবে, এর আগে বাড়ি পুড়ে হতাহত হয়।

নিহতরা হলেন- জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার খালেরমুখ গ্রামের ফজলু মিয়ার স্ত্রী তাসকিমা বেগম (৩০) ও তার শিশু সন্তান তাহমিদ (২), গোলাপগঞ্জের দক্ষিণ নোয়াই গ্রামের সেবুল (১৬), একই উপজেলার পনাইরচক গ্রামের মছকন্দর আলীর স্ত্রী সেবু বেগম (২২) ও অজ্ঞাত কিশোর (১৬)। নিহতদের মধ্যে দুই নারীই অন্তঃসত্ত্বা ছিলেন।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দিনেমনি শর্ম্মা বলেন, গ্যাস রাইজারের উপর বজ্রপাত হলে আগুন ধরে যায়। এতে তিন কক্ষের সেমিপাকা ঘরে আগুন লাগে। ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।  নিহতের মধ্যে একটি শিশু, দুইজন কিশোর ও দুইজন নারী।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেননি তিনি। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক শিবলীও অগ্নিকাণ্ডে নিহতের তথ্য নিশ্চিত করেছেন।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত