আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

১৫ বছর পর বঙ্গবন্ধু গোল্ডকাপ’র পর্দা উঠছে আজ সিলেটে

১৫ বছর পর বঙ্গবন্ধু গোল্ডকাপ’র পর্দা উঠছে আজ সিলেটে

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে সিলেট নগরীতে সাজ সাজ রব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছবি শুভা পাচ্ছে পুরো স্টেডিয়াম এলাকায়। আজই এই টুর্নামেন্টের উদ্বোধন। উদ্বোধনী ম্যাচে স্বাগতি বাংলাদেশের বিপক্ষে দাঁড়াবে মালয়েশিয়া।

১৫ বছর পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিজেদের উদ্যোগে আন্তর্জাতিক মানের এই টুর্নামেন্ট আয়োজন করেছে। ১৯৯৯ সালে সর্বশেষ বঙ্গবন্ধু কাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। আর এর সূচনা ১৯৯৬ সালে।
সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল পাঁচটায় শুরু হবে উদ্বোধনী ম্যাচ। অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে দাঁড়াবে মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দল।

মোট ছয়টি দলের অংশগ্রহনে ১১ দিনের এই টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে ১৫ কোটি টাকা। বাংলাদেশের ফুটবলে এটিই সবচেয়ে বড় বাজেটের টুর্নামেন্ট। স্বাগতিক বাংলাদেশ ও শ্রীলঙ্কার জাতীয় দল ছাড়া বাহরাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দল খেলবে টুর্নামেন্টটিতে। এই টুর্নামেন্ট পেয়েছে ফিফার প্রথম শ্রেণির টুর্নামেন্টের মর্যাদা কেননা শর্ত পূরণ সাপেক্ষে এতে অন্তত দুটি জাতীয় দল অংশগ্রহণ করছে।

গত বছর আগস্টের শেষ দিকে সিলেটে বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচে হাজার হাজার দর্শক খেলা দেখতে মাঠে ঢুকে পড়েছিলেন ফটক ভেঙে। টিকিট বিক্রি হয়ে ছিলো প্রায় ২৫ হাজার। সেই দর্শক প্রিয়তার কারণে প্রথমবারের মতো সিলেট বিভাগীয় শহরকে ভেন্যু হিসেবে বেছে নিয়েছে বাফুফে। আয়োজকদের আশা, এবারও দর্শক আগ্রহ গোটা আয়োজনকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। গ্রুপপর্বের ছয়টি ম্যাচের তিনটি হবে সিলেটে। আজ, কাল ও পরশু। ১-৩ ফেব্রুয়ারি ঢাকায় তিনটি গ্রুপ ম্যাচ। ৫ ফেব্রুয়ারি সিলেটেই প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টকে ঘিরে সিলেট জেলা স্টেডিয়ামে কিছু সংস্কারকাজ সম্পন্ন হয়েছে, ফ্লাডলাইটের আলো আগের ৭-৮ শ লাক্স থেকে বাড়িয়ে ১২০০ লাক্সের ওপরে নেওয়া হয়েছে । সম্পূর্ণ কাচেঘেরা নতুন ভিভিআইপি বক্স করা হয়েছে। করা হয়েছ কাঠের দুটি গ্যালারিও। প্রেসবক্স রাখা হয়েছে মাঠের মাঝামাঝি ভিভিআইপি বক্সের ওপর। বসানো হয়েছে নতুন গোলপোস্ট, নতুন টেন্ট। থাকছে আধুনিক সম্প্রচারের ব্যবস্থা।

সিলেট জেলা স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা ঠিক কত, তার নির্দিষ্ট তথ্য জানা না থাকলেও কারো কারো মতে ১৬ হাজার থেকে ২০ হাজার হতে পারে। এবারের টুর্নামেন্টে টিকিট ১৫ হাজারের বেশি ছাড়া হচ্ছে না বলে জানিয়েছেন আয়োজকরা।

সিলেট ডিএফএর সভাপতি মহিউদ্দিন আহমদ সেলিম মাঠের অবস্থা সম্পর্কে বলেন, ‘মাঠ আগের চেয়ে অনেক ভালো। আশা করছি, এখানে ভালো ম্যাচই হবে।’ তিনি জানান, ম্যাচ শুরুর আগে ৩০ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে সিলেটের ঐতিহ্য নিয়ে একটি পর্ব। মণিপুরি নৃত্য যার মূল আকর্ষণ।

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে পুরো সিলেট নগরীকে ৫টি স্তরের নিরাপত্তা চাদরে ঢেকে দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অতিরিক্ত) রহমত উল্লাহ। তিনি আরো বলেন, এই টুর্নামেন্ট সফল করতে প্রশাসনের পক্ষে যতরকম নিরাপত্তা ব্যবস্থা নেয়া প্রয়োজন ছিলো আমরা তা নিয়েছে।

আজকের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার অনূর্ধ্ব ২৩ দলের বিপক্ষে মামুনুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ দল জিতলে ৩০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন বাফুফে সভাপতি কাজী সালাহ উদ্দীন। গত বুধবার তিনি এ ঘাষণা দেন।

টুর্নামেন্টের আয়োজক কমিটি দেয়া তথ্যানুযায়ী বঙ্গবন্ধু গোল্ড কাপের ট্রফিতে থাকছে ২০ ভরি স্বর্ণ ! তবে চ্যাম্পিয়ন দলকে মূল ট্রফি‌‌‌টি না দিয়ে এর রেপ্লিকা দেওয়া হবে বলে জানিয়েছে কমিটি।

টুর্নামেন্টটিতে বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, কোচ সাইফুল বারী টিটু ও অধিনায়ক মো. মামুনুল ইসলাম নিজেদের সফলতার ব্যাপারে ১শ ভাগ আশাবাদি । অধিনায়ক মামুনুল বলেন, আমরা ভাল খেলতে চাই। শারিরিক ও মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত আছি। আজ আমরা মালওয়েশিয়া দলকে হারাতে পারবো।

তবে সব ছাপিয়ে আজ বাংলাদেশ দলের জয়ই দেখতে উদ্গ্রীব সিলেটসহ দেশবাসী।

শেয়ার করুন

পাঠকের মতামত