আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

সিলেটের দক্ষিণ সুরমায় শীতবস্ত্র বিতরণকালে অতিথিবৃন্দ দেশ-বিদেশে উন্নয়মূলক কাজে এগিয়ে যাচ্ছে বাফলা

সিলেটের দক্ষিণ সুরমায় শীতবস্ত্র বিতরণকালে অতিথিবৃন্দ দেশ-বিদেশে উন্নয়মূলক কাজে এগিয়ে যাচ্ছে বাফলা

যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলেস প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সর্ববৃহৎ সামাজিক সংগঠন ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন ফর লস এঞ্জেলেস (বাফলা)। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়ন, বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নানা পদক্ষেপ এবং দেশে-বিদেশে সমাজ উন্নয়নমূলক নানা কর্মকান্ড পরিচালনা করে আসছে সংগঠনটি। এরই ধারাবহিকতায় প্রবাসে বিভিন্ন কর্মকান্ডের পাশাপাশি দেশেও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাফলা। তাই সবার কাছে ব্যাপক প্রসংশিত হচ্ছে তাদের কার্যক্রম। গত (১৯ জানুয়ারি) সোমবার সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখোলায় বাফলার উদ্যোগে গরীব ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন অতিথিবৃন্দ। বাফলার সাধারণ সম্পাদক আবুল হাসনাত রায়হানের সভাপতিত্বে ও এডভোকেট তাজ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২৫, ২৬, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, সাবেক কাউন্সিলর আশিক আহমদ, কদমতলী পয়েন্ট জামে মসজিদের মোতাওয়াল্লী মানিক মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আফজল উদ্দিন, বুরহান উদ্দিন, সুফিয়ান আহমদ, আবু হাসান শাহেদ, আক্তার উদ্দিন, রাদিুল হক লাভলু ও আব্দুল কাদির সেলিম প্রমুখ।অনুষ্ঠানে ৩৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ বলেন, প্রবাসীরা সবসময় দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছেন। তাদের কষ্টার্জিত রেমিটেন্স আমাদের অর্থনীতির চালিকা শক্তি। এছাড়া দেশর যেকোনো দুর্যোগে তারা সহায়তা নিয়ে এগিয়ে আসেন। এটা আমাদেরকে সাহস যোগায়। এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখায়। এজন্য আমরা প্রবাসীদের কাছে কৃতজ্ঞ। সভাপতির বক্তব্যে বাফলার সাধারণ সম্পাদক আবুল হাসনাত রায়হান বলেন, জীবন জীবিকার তাগিদে আমরা প্রবাসে থাকলেও দেশ ও মাটির টান এক মুহূর্তও ভুলতে পারি না। তাই আমরা লস এঞ্জেলেস প্রবাসীরা দেশের উন্নয়নে অবদান রাখতে বাফলা প্রতিষ্ঠা করেছি। এর মাধ্যমে প্রবাসীসহ দেশের সকল সামাজিক কাজে অংশ নেয়ার চেষ্টা করি। এভাবে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য কাজ করলে একদিন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে।

শেয়ার করুন

পাঠকের মতামত