আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেট সিটি নির্বাচন: আওয়ামী লীগ-বিএনপির টিকিট পাচ্ছেন কারা?

সিলেট সিটি নির্বাচন: আওয়ামী লীগ-বিএনপির টিকিট পাচ্ছেন কারা?

সিলেট সিটি করপোরেশন(সিসিক) নির্বাচনে এপর্যন্ত মোট ১৫৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কিন্তু এখনও দেশের বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি।

মঙ্গলবার সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামান গণমাধ্যমকে ১৫৪ জনের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় সিসিক নির্বাচন অংশ নিতে এ পর্যন্ত মেয়র পদে ৪ জন (স্বতন্ত্র প্রার্থী), সাধারণ কাউন্সিলর পদে ১০৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তিনি আরও জানান, মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী সবশেষ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আব্দুল কাইয়ুম জালালী পংকি। এর আগে এহসানুল হক তাহের, এহসানুল মাহবুব জুবায়ের ও মুক্তাদির আহমদ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আগামী ২৮ জুন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। তবে দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়ায় এখনও আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

সিসিক নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নাম কেন্দ্রে পাঠিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগ। সোমবার সিলেট মহানগর আওয়ামী লীগের জরুরি সভার সম্মতিতে পাঁচ জনের নাম নিশ্চিত করা হয়।

এই পাঁচ নেতা হলেন- সাবেক সিসিক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম-সম্পাদক ফয়জুল আনোয়ার আলাউর, অধ্যাপক মো. জাকির হোসেন এবং শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

তবে এই পাঁচ নেতার বাইরেও নৌকা প্রতীকের জন্য সংগ্রহ করবেন বলে জানিয়েছেন ব্যবসায়ী ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম।

আওয়ামী লীগের প্রার্থী সম্পর্কে জানতে চাইলে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ জানান, মনোনয়ন প্রত্যাশীরা ১৮ থেকে ২১ জুনের মধ্যে দলের মনোনয়ন বোর্ডের কাছে ফরম সংগ্রহ করে জমা দেবেন।

তিনি জানান, আগামী ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই তালিকা থেকে চূড়ান্ত প্রার্থী বাছাই করবে মনোনয়ন বোর্ড। দল থেকে যাকেই প্রার্থী চূড়ান্ত করা হোক না কেন অন্যরা নির্বাচনে তার পক্ষে কাজ করবেন।

অন্যদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা আগামীকাল বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করে ২১ জুনের মধ্যে জমা দেবে বলে জানা গেছে।

বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন- বর্তমান মেয়র ও দলের নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চেীধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং মহানগরের সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

এদিকে আরিফুল হককে বিএনপির পক্ষ থেকে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হচ্ছে বলে দলের স্ট্যান্ডিং কমিটির সভা শেষে জানানো হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সহ-সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত