আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

হজ পালনে সুবিধার জন্য অ্যাপস আনলো সৌদি সরকার

হজ পালনে সুবিধার জন্য অ্যাপস আনলো সৌদি সরকার

পবিত্র হজ পালনে প্রতি বছর পৃথিবীর নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসলমানরা জমায়েত হন পবিত্র মক্কায়। ধর্মপ্রাণ এই হাজিদের সুবিধার্থে এবার সৌদি আরবের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ‘স্মার্ট হজ’ নামে নতুন উদ্যোগ চালু করেছে। এই উদ্যোগের আওতায় সৌদি সরকার হাজিদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে বেশ কয়েকটি অ্যাপ চালু করেছে। খবর সৌদি গেজেট।

এই অ্যাপগুলো ব্যবহার করে হজ পালনকারীরা তাদের ভ্রমণের পরিকল্পনা থেকে শুরু করে চিকিৎসা সেবা  পর্যন্ত সব কিছুর ব্যবস্থা করতে পারবেন।

আসেফনি (Asefny) হচ্ছে সৌদি আরবের রেড ক্রিসেন্টের অ্যাপ, যার মাধ্যমে হজ পালনকারীরা জরুরি চিকিৎসা সহায়তা চাইতে পারবেন। এটিতে মোট ছয়টি ভাষায় এসব তথ্য দেয়া আছে। যাদের বিভিন্ন জরুরি সহায়তা দরকার এই অ্যাপের মাধ্যমে কর্তৃপক্ষ তাদের অবস্থান জানতে পারবেন।

সৌদি হজ মন্ত্রণালয় মানাসিকানা (Manasikana) নামের আরেকটি অ্যাপ চালু করেছে। যারা আরবি বা ইংরেজি জানেন না এমন ভাষাভাষীদের এক স্থান থেকে আরেক স্থানে গমনের জন্য প্রয়োজনীয় তথ্য, সময়সূচি, মক্কা-মদিনার আবহাওয়া, মুদ্রা বিনিময়ের হার ও জায়গা এবং জরুরি ফোন নম্বর ও নিকটস্থ ইমারজেন্সি সেন্টারের তথ্যসহ বিভিন্ন নির্দেশনা দেয়া আছে। অ্যাপটিতে মোট আটটি ভাষায় এসব তথ্য পাওয়া যাবে।

এই উদ্যোগের আওতায় আরও কয়েকটি ডিজিটাল সেবা ও গুরুত্বপূর্ণ অ্যাপ রয়েছে। মক্কা ও মদিনার হজ পালনকারীদের সহায়তায় হজের আচরণবিধি, বিভিন্ন পবিত্র স্থানের ম্যাপ, প্রযুক্তি বিষয়ক নির্দেশনা এবং গাইডলাইন, স্বাস্থ্য বিষয়ক অ্যাপ ও সরকারি অ্যাপ চালু করা হয়েছে বলে জানায় hajj.media.gov.sa এই ওয়েবসাইট।


এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত