আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

নাটোরে বিনামূল্যে আইটি প্রশিক্ষণ দেবে পিপলএনটেক

নাটোরে বিনামূল্যে আইটি প্রশিক্ষণ দেবে পিপলএনটেক

হাইটেক পার্কের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে নাটোরে আইটি বিষয়ক প্রশিক্ষণ দিবে পিপলএনটেক। এর ফলে, নাটোরের ছাত্র-ছাত্রীরা তাদের নিজস্ব জেলায় ঢাকার মত করেই প্রযুক্তি প্রশিক্ষণের সুযোগ পাবে।এই প্রজেক্টের আওতায় পিপলএনটেক মূলত দুটি বিষয়ের উপর প্রশিক্ষণ দিবে। ১. গ্রাফিক্স ডিজাইন ২. ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট। পিপলএনটেকে এর ডিরেক্টর লায়ন মোঃ ইউসুফ খান জানিয়েছেন, "শুধুমাত্র প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণ শেষে ভাল ছাত্রছাত্রীদের চাকরীর ব্যাবস্থা করে দেওয়া হবে'

পিপলএনটেক যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রযুক্তি প্রশিক্ষন ইন্সটিটিউট, যারা নিউইয়র্ক, ভার্জিনিয়া আর কানাডার টরেন্টো সহ ৭ টি ক্যাম্পাসের মাধ্যমে প্রায় দেড় দশক ধরে প্রযুক্তি প্রশিক্ষন ও জর প্লেসমেন্ট (চাকুরীর নিশ্চয়তা) নিয়ে কাজ করছে। বাংলাদেশে তাদের কার্যক্রম ছড়িয়ে দেয়ার প্রাথমিক পদক্ষেপ হিসেবে এই হাইটেক আইটি পার্কে প্রশিক্ষন শুরু করছে।

বাংলাদেশে প্রতিষ্ঠানটির ডিরেক্টর,  লায়ন মোঃ ইউসুফ খান জানিয়েছেন, "আমরা ধারাবাহিকভাবে এই প্রশিক্ষন দিয়ে থাকি। বর্তমান প্রজন্মকে আইটি ও ডিজিটাল ধারনার বিষয়গুলোকে আরো সহজলভ্য ও সুবিধাজনক করতে আমাদের এই প্রচেষ্টা। প্রশিক্ষনের মাধ্যমে যারা ভালো ফলাফল করে থাকে তাদের ভবিষ্যতে আরো ভালো অবস্থানে নেওয়ার জন্য পিপলএনটেক কাজ করে যাচ্ছে।"

নাটোরের এই হাইটেক পার্কে আইটি কার্যক্রম উদ্বোধন উপলক্ষে, জনার্কীর্ন জমায়েতে, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মীর তোফাজ্জেল হোসেন বলেন,  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পিপলএনটেক এর এই কার্যক্রমকে সাধুবাদ জানাচ্ছি। এই প্রশিক্ষনের মাধ্যমে যারা ভালো করবে তাদের ভালো  চাকরির নিশ্চয়তা গড়ে উঠবে। বর্তমানে বাংলাদেশকে বঙ্গবন্ধুর আদর্শে ও শেখ হানিসার পরিচালনাতে এগিয়ে নিতে তথ্য-প্রযুক্তির কোন বিকল্প নেই।"

পিপলএনটেক এর ব্যাবস্থাপক আবদুল হামিদ বলেন, পিপলএনটেক নাটোরে প্রশিক্ষনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে তথ্য-প্রযুক্তির বিষয়কে আরো সহজ করে তুলে ধরবে। এছাড়া ঢাকাতে প্রশিক্ষনের জন্য যেসব সুযোগ-সুবিধা প্রদান করা হয় তার সবগুলো সুযোগ সুবিধা নাটোরে দেওয়া হবে। 

তিনি জানান,  পিপলএনটেক আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান, যা গত চৌদ্দ বছর ধরে আমেরিকাতে প্রশিক্ষণ দিয়ে ৫০০০ এর অধিক শিক্ষার্থীদের চাকরি নিশ্চিত করেছে। বর্তমানে পিপলএনটেক আমেরিকা, কানাডা, ইন্ডিয়া ও বাংলাদেশে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিচ্ছে। বাংলাদেশে বিভিন্ন বিষয়ে দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ দিয়ে চাকুরীর ব্যবস্থা করে চলছে পিপলএনটেক।

শেখ কামালের আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের প্রজেক্টের আওতায় এই স্বনামধন্য প্রতিষ্টানটি প্রশিক্ষণ দিবে নাটোরর শেখ কামাল, আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারে।গত ১৩সেপ্টেম্বর ২০১৮ সালে,তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এই শেখ কামাল আইটি  ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার উদ্বোধন করেন।

আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করতে হবেঃ https://goo.gl/JnpnC1

নিয়মাবলী ও শর্তাবলীঃ

-      এই লিংকের মাধ্যমে আবেদন করতে হবেঃ https://goo.gl/JnpnC1

-      আগ্রহী প্রার্থীদের অবশ্যই এস.এস.সিতে পাশ করতে হবে

-      একজন প্রার্থী সর্বোচ্চ একটি বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন

-      একজন প্রশিক্ষণার্থীর লিখিত এবং ভাইভাতে অংশগ্রহণ করতে হবে। ভাইভার পর একজন প্রশিক্ষণার্থী বাচাই করা হবে

-      প্রশিক্ষণার্থীর নির্বাচনের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্বান্ত চূড়ান্ত বলে গণ্য হবে

আরো বিস্তারিত জানতেঃ +88018859811259

অথবা ভিজিট করুনঃ www.piit.us, www.peoplentech.com

এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি



শেয়ার করুন

পাঠকের মতামত