আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম-ম্যাজেঞ্জারকে একীভূত করছে ফেসবুক

হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম-ম্যাজেঞ্জারকে একীভূত করছে ফেসবুক

প্রযুক্তি জায়ান্ট ফেসবুক হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ম্যাজেঞ্জার নিয়ে একক ম্যাসেজিং সিস্টেম চালু করতে যাচ্ছে। আগামী বছরের শুরুর দিকে এই সিস্টেম চালু করার কথা ভাবছে ফেসবুক।

এর ফলে বিশ্বব্যাপী যে কোটি কোটি ইউজার ফেসবুকের অ্যাপসগুলো ব্যবহার করছেন তারা আরো উন্নতমানের ম্যাসেজিং সেবা পাবেন বলে মনে করা হচ্ছে।

মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

তবে উল্লিখিত অ্যাপসগুলো আলাদাভাবে আগের মতোই কার্যকর থাকবে। শুধু ম্যাজেসিং সিস্টেমটা সমন্বিত হবে। বিষয়টি সম্পর্কে যারা অবহিত তারা এমনটাই জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, এই একীভূতকরণের ফলে ইউজাররা একটি দ্রুত, সহজ, নির্ভরযোগ্য ও ব্যক্তিগত ম্যাসেজিং সিস্টেম পাবেন। যার ফলে ইউজারদের তথ্যের নিরাপত্তা আগের চেয়ে বাড়বে।

তবে তথ্য বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে মানুষের গোপনীয়তার ওপর প্রভাব পড়বে।

তিনি বলেন, ‘সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখে আমরা আমাদের মেসেজিং সিস্টেমকে পুরো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বন্ধু ও ফ্যামেলির কাছে সহজে পৌঁছে দেওয়ার কাজ করছি।’

যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি, তবে আগামী বছরের শুরুর দিকে এই একীভূতকরণ হতে পারে।

তবে ম্যাসেজিং অ্যাপসগুলোর এই একীভূতকরণ ফেসবুক সিইও মার্ক জাকারবার্গের বক্তব্যের বিপরীত। কারণ তিনি বলেছিলেন, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ সামাজিক মাধ্যমে আলাদা আলদাভাবে পরিচালিত হবে।

এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত