আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

বাজারে এলো ফাইভ-জি ফোন, দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

বাজারে এলো ফাইভ-জি ফোন, দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

প্রথমবারের মতো বাজারে এতো ফাইভ-জি ফোন। দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিকস সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং  বিশ্বের প্রথম ফাইভ–জি প্রযুক্তি সমর্থিত মোবাইল উন্মোচন করেছে শুক্রবার । এই ফোনের নাম হলো—গ্যালাক্সি এস১০ ৫জি। এটিই বিশ্বের প্রথম মোবাইল, যাতে বিল্ট ইন ফাইভ–জি প্রযুক্তি রয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গত বুধবার বিশ্বের প্রথম দেশ হিসেবে বাণিজ্যিকভাবে ফাইভ–জি প্রযুক্তি সেবা সরবরাহ শুরু করেছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে তিনটি কোম্পানি ব্যবহারকারীদের এত দ্রুতগতির ইন্টারনেট–সেবা দিচ্ছে যে পুরো একটি সিনেমা ডাউনলোড করতে এক সেকেন্ডেরও কম সময় লাগছে!

অবশ্য দক্ষিণ কোরিয়ায় চালুর কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের অন্যতম বড় টেলিকম প্রতিষ্ঠান ভেরাইজন শিকাগোসহ দুটি শহরে বাণিজ্যিকভাবে ফাইভ–জি সেবা দেওয়া শুরু করে। এর আগে গত বছরের ডিসেম্বরে ১২টি শহরে বাছাইকৃত কিছু ব্যবহারকারীদের জন্য ফাইভ–জি সেবা উন্মুক্ত করেছিল ভেরাইজনের অন্যতম প্রতিদ্বন্দ্বী কোম্পানি এটিঅ্যান্ডটি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার তিনটি মোবাইল কোম্পানি এসকে টেলিকম, কেটি ও এলজি ইউপ্লাস পুরো সিউলজুড়ে নতুন ফাইভ–জি ফোন গ্যালাক্সি এস১০ ৫জি-এর প্রচারণা চালায়।

ফাইভ–জি প্রযুক্তি সমর্থন করা এই ফোনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো ভার্চ্যুয়াল রিয়েলিটি (কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে দেখা, শোনা, ছোঁয়া ও ঘ্রাণ নেওয়ার মতো সংবেদনশীল অভিজ্ঞতা) ডিসপ্লে ও ইন্টারনেটের দ্রুতগতি। বিশেষ করে সরাসরি সম্প্রচারিত খেলা দেখা ও বিশ্ববিদ্যালয়ের ক্লাসে অংশ নেওয়ার ক্ষেত্রে নতুন এই ফোনের কার্যকারিতা নিয়ে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন ব্যবহারকারীরা।

৩৮ বছর বয়সী একজন ক্রেতা শিম জি-হাই বলেছেন, ‘আমি প্রায়ই মোবাইলে ভিডিও, সিনেমা ও লেকচার শুনে থাকি। আশা করছি দ্রুতগতির এই নেটওয়ার্ক আমার সময় বাঁচাতে সাহায্য করবে।’ আরেক ব্যবহারকারী বলছেন, তিনি এই ফোনটির ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) কনটেন্ট নিয়েই বেশি রোমাঞ্চিত।

ফাইভ–জি প্রযুক্তির ব্যবহার শুরু নিয়ে গবেষক লি সাং-ইউন এএফপিকে বলেছেন, ‘ফাইভ–জি আসায় এখন ভিআর কনটেন্ট আরও বাস্তবভাবে, দ্রুত সময়ে ও ভালো রেজল্যুশনে উপভোগ করা যাবে।’

স্যামসাংয়ের আরেক প্রতিদ্বন্দ্বী এলজি এ মাসেই তাদের ফাইভ–জি প্রযুক্তিসম্পন্ন ফোন ‘ভি৫০ থিংকিউ’ বাজারে আনতে চলেছে। লন্ডনভিত্তিক সংস্থা গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস বলছে, ফাইভ–জি আসায় ২০৩৪ সালের মধ্যে বৈশ্বিক অর্থনীতির লাভের খাতায় যুক্ত হতে পারে প্রায় ৫৬৫ বিলিয়ন মার্কিন ডলার।

এদিকে দক্ষিণ কোরিয়ায় ফাইভ–জি আসার পর কিছুটা দুশ্চিন্তায় পড়েছে যুক্তরাষ্ট্র। চীননিয়ন্ত্রিত টেলিকম কোম্পানি হুয়াওয়ের ফাইভ–জি সলিউশনকে বর্জন করার জন্য বন্ধুরাষ্ট্রগুলোর ওপর চাপ প্রয়োগ করছে দেশটি। অবশ্য দক্ষিণ কোরিয়ায় যে তিনটি কোম্পানি ফাইভ–জি সেবা দেওয়া শুরু করেছে, তাদের মধ্যে দুটি কোম্পানি তাদের ফাইভ–জি নেটওয়ার্কে হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার করে না। কিন্তু এলজি ইউপ্লাস কোম্পানিটি তাদের ফাইভ–জি নেটওয়ার্কে হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার করে থাকে।


এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত