আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

লাইভ নিয়ন্ত্রণ করতে যাচ্ছে ফেসবুক

লাইভ নিয়ন্ত্রণ করতে যাচ্ছে ফেসবুক

কোনো সরকার পদক্ষেপ নেওয়ার আগে ফেসবুক নিজেই লাইভ স্ট্রিমিং বা সরাসরি ভিডিও প্রচারের ওপর নিয়ন্ত্রণ করতে যাচ্ছে।

সিডনি মর্নিং হেরাল্ড এর প্রতিবেদন মতে, গত মাসে নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ফেসবুক কিছু পরিবর্তন আনতে যাচ্ছে এর নীতিমালায়। যেসব ফেসবুক ইউজার ঘৃণা প্রচারের ক্ষেত্রে ফেসবুকের নিয়ম ভঙ্গ করেছে তাদেরকে চিরদিনের জন্য লাইভ ভিডিও প্রচারের ক্ষেত্রে নিষিদ্ধ করা হবে। ফলে যারা ফেসবুককে ব্যবহার করে চরমপন্থী সহিংসতা উস্কে দিতে চায় তারা আর ফেসবুক লাইভে আসতে পারবে না।

সরাসরি খুনের ঘটনার ভিডিও প্রচার বন্ধে ফেসবুকের সঙ্গে চলতি মাসের শেষের দিকে আলোচনায় বসার কথা রয়েছে সরকারের। তার আগেই ফেসবুক এই পদক্ষেপ নিতে চলেছে।

অস্ট্রেলিয়া সরকার এই বিষয়ে সামাজিক গণমাধ্যমগুলোকে জরিমানার বিধান রেখে একটি আইন করেছে। অস্ট্রেলিয়া সরকার গুগল এবং টুইটারের সঙ্গেও এ বিষয়ে কাজ করার পরিকল্পনা করছে। চরমপন্থা উস্কে দিতে পারে এমন কোনো কন্টেন্ট ভাইরাল হওয়ার আগেই সেগুলো আটকে দেওয়ার ব্যবস্থা করা হবে।

ওদিকে, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোমবার দেশটির আদালতে ৬ জনকে বিচারের কাটগড়ায় দাঁড় করানো হয়েছে।

এই অপরাধে আদালত তাদেরকে সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে।

শেয়ার করুন

পাঠকের মতামত