আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

কর্মহীনদের আহার জোগাতে অনলাইন উদ্যোগ

কর্মহীনদের আহার জোগাতে অনলাইন উদ্যোগ

করোনা ভাইরাস সংক্রমণ পরবর্তী পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষের খাবারের ব্যবস্থা করতে অনলাইনে সামাজিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশি কনটেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান জাস্ট স্টোরিজ।

বুধবার (০১ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘আহার-এ জীবন’ শীর্ষক কার্যক্রমে যারা অংশ নেবেন তাদের কাছে থেকে শুকনো খাবার সংগ্রহ করে সুবিধাবঞ্চিতদের কাছে পৌঁছে দেবে একদল তরুণ স্বেচ্ছাসেবক। এতে নগদ অর্থও দেওয়া যাবে।

কার্যক্রম নিয়ে জাস্ট স্টোরিজ দলের পক্ষ থেকে জানানো হয়, করোনা ভাইরাসের কারণে সমাজের সুবিধাবঞ্চিত আর খেটে খাওয়া মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পাচ্ছে। থমকে গেছে তাদের উপার্জনের পথগুলো। সমাজের সেই মানুষগুলোকে সাহায্য করার জন্য স্বাবলম্বী মানুষদের এগিয়ে আসা প্রয়োজন।

সামাজিক উদ্যোগটির কর্মীরা বলেন, অনেকেই চাইছেন সাহায্য করতে, কিন্তু পারছেন না। তাদের জন্য আমাদের ‘আহার-এ-জীবন’ এর ভলান্টিয়ার বাহিনী কাজ করছে।  শুকনো খাবার যেমন চাল, ডাল, তেল, ডিম, পেয়াজ, আলু এরকম শুকনো খাবার স্বেচ্ছাসেবকরা নিবন্ধিত ঠিকানায় গিয়ে নিয়ে আসবে।

প্রতি সপ্তাহের সোম আর মঙ্গলবার, যথাযথ নিরাপত্তার সঙ্গে  শুকনো খাবার সংগ্রহ করা হবে।  এই সামাজিক কার্যক্রমে অংশ নেওয়া যাবে ইন্টারনেটের এই ঠিকানায়- aharejibon.juststorys.com।

এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত