আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

করোনায় সেবা দিতে বাংলাদেশে শিক্ষার্থীদের রোবট

করোনায় সেবা দিতে বাংলাদেশে শিক্ষার্থীদের রোবট

বিশ্বজুড়ে এখন করোনা আতঙ্ক। প্রাণঘাতী কভিড-১৯ খুবই ছোঁয়াচে। তাই রোগীর সংস্পর্শে যাওয়া বিপজ্জনক। রোগীকে সেবা দেওয়া চিকিৎসকরাও আছেন ঝুঁকিতে। এ পরিস্থিতিতে রোগী থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে নির্বিঘ্ন চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে রোবটের ব্যবহার হতে পারে চমৎকার কৌশল। এ নিয়ে বাংলাদেশের তরুণ প্রকৌশলীরা আশার সংবাদ শুনিয়েছেন। গত মঙ্গলবার তারা দাবি করেছেন, স্বল্প ব্যয়ে তৈরি করা 'সেবক' নামের রোবট কভিড-১৯ রোগীদের চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসকদের সহযোগিতা করতে সক্ষম। গবেষক দলের নেতৃত্বে থাকা বেসরকারি সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক মেহেদী হাসান বলেন, 'আমাদের তৈরি করা রোবট চিকিৎসক এবং অন্যদের দূরে রেখেই কভিড-১৯ রোগীদের চিকিৎসায় ছয়টি জরুরি সেবা দিতে সক্ষম।'
তিনি জানান, কভিড-১৯ রোগীদের চিকিৎসায় চীনাদের মডেল অনুসরণ করে এ রোবট তৈরি করা হয়েছে। তাদের তৈরি করা ভিডিওতে দেখা গেছে, সংশ্নিষ্ট সবাইকে নিরাপদ দূরত্বে রেখে রোবটটি সেবা দিচ্ছে।
বাসসের প্রতিবেদনে বলা হয়, প্রভাষক মেহেদী হাসান তার অনুষদের একজন সহকর্মী ও দুই শিক্ষার্থীকে নিয়ে রোবট তৈরি করেছেন। এ রোবটের দাম ৩০ হাজার টাকা পর্যন্ত হতে পারে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, একজন চিকিৎসক একটি কন্ট্রোল স্টেশনে থেকেই এ রোবটের সাহায্যে কোয়ারেন্টাইন সেন্টার এবং হাসপাতালে থাকা বেশ কয়েকজন রোগীকে সেবা দিতে পারবেন।
তাদের এ দলটির নাম 'টিম সেভিয়ার বিডি'। তাদের তৈরি রোবটটির কাজ দেখানোর জন্য তারা একটি ভিডিও তৈরি করে ইউটিউবে প্রকাশ করেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত