আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

করোনা রোগী শনাক্ত করবে চবি শিক্ষার্থীদের ‘করোনা ইনফো’ অ্যাপ

করোনা রোগী শনাক্ত করবে চবি শিক্ষার্থীদের ‘করোনা ইনফো’ অ্যাপ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণব্যাধি করোনা ভাইরাস ইতিমধ্যে বাংলাদেশেও আঘাত হেনেছে। কিন্তু এই দুর্যোগে দেশের স্বাস্থ্যখাত ঠিক কতটা মোকাবেলা করতে পারবে সে প্রশ্ন থেকেই যায়। এখনও পর্যন্ত বাংলাদেশে করোনা সন্দেহভাজনদের পরীক্ষাও সহজলভ্য হয়নি। তাই অনেকেই সর্দি-কাশি হলেই আতঙ্কিত হয়ে পড়ছেন। বুঝতে পারছেন না করোনা আক্রান্ত কিনা।

সম্প্রতি এই সংকট কাটিয়ে উঠতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একদল শিক্ষার্থী তৈরি করেছেন ‘করোনা ইনফো’ নামে একটি অ্যাপ। এই টিমে কাজ করেছেন মমশাদ দিনুরী, আব্দুল্লাহ জুনায়েদ খান ও মাহবুবুর রহমান। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

এ বিষয়ে মমশাদ দিনুরী জানান, এই অ্যাপটির মাধ্যমে আপনি কিছু প্রশ্নের উত্তর দিয়ে প্রাথমিকভাবে জানতে পারবেন আপনার বর্তমান অবস্থা কি। এই তথ্যগুলো একটা সেন্ট্রাল সার্ভারে থাকবে। প্রতিটি ডাটাকে গুরুত্বভেদে বিভিন্ন লিস্ট করে সেই লিস্ট অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। অ্যাপটির মাধ্যমে নিজের এবং নিজের পরিবারের সদস্যদের তথ্য দিতে পারবেন। আপনাদের সহায়তায় পুরো বাংলাদেশের একটা ডিজিটাল ট্র্যাকিং ম্যাপ তৈরি হবে। যার ফলে রেসপন্স করা খুবই সহজ হবে।

তিনি আরও বলেন, আপনি হিটম্যাপ থেকে বিভাগের তথ্য এবং বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতিও দেখতে পারবেন। ‘করোনা ইনফো’ অ্যাপটি নিয়ে সরকারের এ টু আই প্রজেক্টের অধীনে কোভিড-১৯ ইমারজেন্সি গ্রুপ বাংলাদেশ এ কাজ করা হচ্ছে।

জানা যায়, অভিজ্ঞ ডাক্তারদের একটি গ্রুপের মাধ্যমে করোনা রোগী চেনার জন্য বেশকিছু প্রশ্ন বাছাই করা হয়েছে। যেগুলার উত্তর সাবমিট করে ব্যবহারকারী প্রাথমিকভাবে তার করোনার লক্ষণ আছে কিনা বুঝতে পারবেন। আর এই প্রশ্নগুলোর উত্তর সরকারের একটা ডাটাবেজে সংরক্ষিত হয়। এই ডাটাবেজের লিস্ট দেখে সরকার যদি মনে করে কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা দরকার, তখন ব্যক্তির লক্ষণ সাবমিট করার সময় জমা দেয়া ফোন নাম্বারে যোগাযোগ করা হবে।

আরো পড়ুন: এক হাজার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে আজ

তবে প্লে স্টোর করোনা রিলেটেড অ্যাপগুলো গ্রহণ করছে না বিধায় এই অ্যাপসটিতে অ্যাপটোইড ব্যবহার করা হয়েছে। আর যেকোনো অভিযোগ, প্রয়োজনে নিচের ফোন নম্বর এবং ই-মেইল ব্যবহার করে করোনা ইনফো টিমের সঙ্গে যোগাযোগ করা যাবে।

অ্যাপটি ডাউনলোড করার লিংকঃ https://com-tne-selfreportingapp.en.aptoide.com/app?store_name=zeroth.index

শেয়ার করুন

পাঠকের মতামত