আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

ওডেস্ক’র নতুন নাম হলো ‘আপওয়ার্ক’

ওডেস্ক’র নতুন নাম হলো ‘আপওয়ার্ক’

হঠাৎ করেই নাম পরিবর্তন করলো অনলাইন ফ্রিল্যান্সারদের জনপ্রিয় মার্কেটপ্লেস ওডেস্ক। এখন

থেকে ওডেস্ক‘র নতুন নাম ‘আপওয়ার্ক’ আর এই নামেই কার্যক্রম পরিচালনা শুরু করেছে

প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ওডেস্ক আর ইল্যান্স যৌথভাবে এই সিদ্ধান্তে এসেছে। এ মুহূর্তে ইল্যান্স স্বতন্ত্রভাবে কার্যক্রম

অব্যাহত রাখলেও ওডেস্ক পুরোভাবে নতুন ডোমেইন ‘আপওয়ার্ক ডটকমে’

(https://www.upwork.com) স্থানান্তরিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) নতুন নাম দিয়ে কার্যক্রম শুরুর ঘোষণা আসে ইল্যান্স-ওডেস্ক থেকে।

আপওয়ার্কের সিইও স্টিফেন ক্যাসরিয়েল এ বিষয়ে বিস্তারিত জানিয়ে ওডেস্কের ব্যবহারকারীদেরকে

ইমেইল পাঠান। বার্তায় তিনি রুপান্তরিত নতুন মার্কেটপ্লেসের বিষয়ে কয়েকটি পরিবর্তন ও পরিবর্ধন

সম্পর্কে ব্যবহারকারীদের অবহিত করেছেন।

স্টিফেনের মতে, নতুন এই পরিবর্তনে ব্যবহারকারীরা আগের তুলনায় অনেক দ্রুত একে অন্যের

সাথে যোগাযোগ করতে পারবে। প্লাটফর্মটিকে আইফোন ও অ্যান্ড্রয়েডের জন্য নতুনভাবে ঢেলে

সাজানো হয়েছে।

এছাড়া আগের তুলনায় অনেক বেশী তথ্য এখানে সহজে ও স্বাছন্দ্যে খুঁজে পাওয়া যাবে। এজন্য

আপওয়ার্ক ‘হায়ারিং হাব’ নামে একটি নতুন সেকশন চালু করা হয়েছে।

নতুন নাম নিয়ে যাত্রা শুরু করা ‘আপওয়ার্কে’ পর্যায়ক্রমে নতুন নতুন সুবিধা যুক্ত করা হবে বলেও

জানানো হয়।

বাংলাদেশে ওডেস্কের নিয়োগকৃত প্রথম সাবেক কান্ট্রি ম্যানেজার রুপম রাজ্জাকের কাছে এ বিষয়ে

জানতে চাইলে বলেন, নতুন এই প্লাটফর্মে কাজ করতে ফ্রিল্যান্সাররা  সাচ্ছন্দ্যবোধ করবে। শুধু তাই

নয় পৃথিবীর দুটি বিখ্যাত মার্কেটপ্লেস যেহেতু একসাথে যুক্ত হয়ে নতুন প্লাটফর্মটির জন্ম দিয়েছে তাই

বিস্তৃত পরিসরে কাজের সুযোগ রয়েছে এখানে।

শেয়ার করুন

পাঠকের মতামত