আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

ল্যাপটপ পেলাম , এবার স্বপ্ন হবে সত্য

ল্যাপটপ পেলাম , এবার স্বপ্ন হবে সত্য

ল্যাপটপ বিতরণ

তথ্য-প্রযুক্তির নানা উদ্ভাবনী
চিন্তা মাথায় ঘুরপাক খেলেও
নিজের একটি কম্পিউটার না
থাকায় তা বাস্তবে রূপ পাচ্ছিল
না।
এবার ল্যাপটপ হাতে পাওয়ায়
দীর্ঘদিনের সেই স্বপ্নগুলো
বাস্তবায়নের আশা দেখছে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার
সায়েন্স অ্যান্ড
ইঞ্জিনিয়ারিং বিভাগের
শিক্ষার্থী নাজমুন নাহার
ভূঁইয়া।
বিভাগের ল্যাবের কম্পিউটার ও
বন্ধুদের কাছ থেকে ধার করা
ল্যাপটপ ব্যবহার করে এর মধ্যেই
একটি ‘গেইমস অ্যাপ’ও তৈরি
করেছেন তিনি।
সোমবার তথ্য ও যোগাযোগ
প্রযুক্তি মন্ত্রণালয়ের দেওয়া
বিনামূল্যের ল্যাপটপ পেয়ে খুবই
উচ্ছ্বসিত হয়ে উঠেন তিনি।
নাজমুন বলেন,
“ল্যাপটপ-কম্পিউটার বিভাগের
পড়াশোনার মূল বিষয়বস্তু হলেও
এতোদিন তা আমার ছিল না।
বিভিন্ন ধরনের অ্যাপস ও গেইমস
নির্মাণের চিন্তা মাথায়
ঘুরপাক খাচ্ছিল। কিন্তু
ল্যাপটপ না থাকায় অনেক কাজের
পরিকল্পনা থেমে ছিল।
কম্পিউটার বিজ্ঞান বিভাগের ৩য়
সেমিস্টারের এই শিক্ষার্থী
বলেন, “একটা ল্যাপটপ পাওয়ায়
কাজটা অনেক সহজ হয়ে গেল।”
আরো অনেকের মধ্যে নাজমুনের
সহপাঠী আখতারুজ্জামান জুয়েল
ও ফার্সী সাহিত্য বিভাগের ৩য়
সেমিস্টারের শিক্ষার্থী
ফয়সাল মাহমুদও ল্যাপটপ পেয়েছেন।
ফয়সাল মাহমুদ জানান, কয়েক মাস
আগে ল্যাপটপের জন্য আবেদন
করেছিলেন। তবে একদিন সত্যিই
একটি ল্যাপটপ তার হাতে এসে
যাবে এমনটি ভাবেননি তিনি।
“বিভাগের
পড়াশোনা ও অন্যান্য প্রয়োজনে
নতুন ল্যাপটপটি দারুণ কাজ
দেবে,” উচ্ছ্বসিত কণ্ঠে বলেন
ফয়সাল।
আখতারুজ্জামান জুয়েল
 বলেন, “সিএসই বিভাগের
পড়াশোনার জন্য ল্যাপটপ কিংবা
ডেস্কটপের কোনো বিকল্প নেই।
যাদের কেনার সামর্থ নেই,
মন্ত্রণালয়ের এসব ল্যাপটপ পেলে
খুব বেশি উপকৃত হবেন তারা।”
ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি
সোসাইটির সাধারণ সম্পাদক
মাফরুহুর রহমান ফারুকি
বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, আইটি সোসাইটির
প্রযুক্তিপ্রেমী
শিক্ষার্থীদের মধ্য থেকে
পাঠানো তালিকা থেকে ৪০ জন
শিক্ষার্থীকে এবার
বিনামূল্যে ল্যাপটপের জন্য
মনোনীত করেছে বিশ্ববিদ্যালয়
কর্তৃপক্ষ। এছাড়া কম্পিউটার
সায়েন্স অ্যান্ড
ইঞ্জিনিয়ারিং বিভাগের ১০
শিক্ষার্থীও ল্যাপটপ পেয়েছেন।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের
অস্বচ্ছল-মেধাবী ৫০
শিক্ষার্থীর হাতে ল্যাপটপ
তুলে দেন তথ্য ও যোগাযোগ
প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ
আহমেদ পলক।
সাউথ সাউথ এডুকেশনাল
ফাউন্ডেশন ফর সাসটেইনেবল
ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়
ল্যাপটপ বিতরণ করে আইসিটি
মন্ত্রণালয়।
বিতরণ অনুষ্ঠানে জুনাইদ আহমেদ
পলক বলেন, “শিক্ষায় ব্যয়
শুধুমাত্র বিনিয়োগই নয়, বরং এটা
দেশের সুন্দর ভবিষ্যত
নির্মাণের একটি পথ।
“এই বোধ থেকেই সরকার তিনশ’ ৩০
মিলিয়ন বই বিনামূল্যে বিতরণ
করেছে, যার চমৎকার ফলও পাওয়া
গেছে। যেসব শিশুরা স্কুলে যেত
না তারা এখন স্কুলে নিয়মিত
হয়েছে। শিক্ষার্থী ঝরে পড়ার
হার কমেছে, পাসের হার বেড়েছে। ”
প্রতিমন্ত্রী বলেন, “একই চিন্তা
থেকে সরকার পাবলিক
বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানে
প্রযুক্তিপণ্য সরবরাহ করছে।
বিশ্ববিদ্যালয়ের সব
শিক্ষার্থীর হাতে যেন শিক্ষার
উপকরণ হিসাবে ল্যাপটপ থাকে এখন
আমরা সেদিকে নজর দিয়েছি।”
এ বছরই সরকারি বিশ্ববিদ্যালয়ের
বাছাইকৃত শিক্ষার্থীদের মধ্যে
আরও দুই হাজার ল্যাপটপ বিতরণ করা
হবে বলে জানান প্রতিমন্ত্রী।
জাতিসংঘে বাংলাদেশের
স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল
মোমেন, সাউথ সাউথ স্টিয়ারিং
কমিটি ফর সাসটেইনেবল
ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ
প্রেসিডেন্ট ফ্রান্সিস
লরেঞ্জসহ কয়েকটি দাতা
সংস্থার প্রতিনিধিরা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ মাসের শুরুতে শিক্ষার্থীদের
মাঝে আরও পাঁচশ’ ল্যাপটপ বিতরণ
করেছে আইসিটি মন্ত্রণালয়।


শেয়ার করুন

পাঠকের মতামত