আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

এখন হোয়াটসঅ্যাপেও করা যাবে কল রেকর্ডিং

এখন হোয়াটসঅ্যাপেও করা যাবে কল রেকর্ডিং

ফেসবুক মালিকানাধীন জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অনেকেই ফোনে কথা বলেন। ব্যক্তিগত কিংবা পেশাগত কাজে অনেক সময় হোয়াটসঅ্যাপে কল রেকর্ডের প্রয়োজন পড়ে কিন্তু প্রচলিত অ্যাপগুলো দিয়ে ইন্টারনেটের কল রেকর্ড করা যায় না!

অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের কল কীভাবে রেকর্ড করা যায় তার বিস্তারিত থাকছে ইত্তেফাক পাঠকদের জন্য।

কাজটি করতে প্রথমে https://bit.ly/3ldZm0D থেকে কিউব কল রেকর্ডার অ্যাপটি ইন্সটল করে নিতে হবে।

যেভাবে রেকর্ড করবেন

কিউব রেকর্ডার অ্যাপটি চালু করে হোয়াটসঅ্যাপ অপশনটিতে ক্লিক করতে হবে, তাহলে হোয়াটসঅ্যাপ চালু হবে।

এরপর প্রচলিত নিয়মে হোয়াটসঅ্যাপ কল করতে হবে। কিউব কল রেকর্ডারের পপ আপ উইন্ডো বা উইজেট মোবাইলের স্ক্রিনে দেখা গেলে কলটি সফলভাবে রেকর্ড হবে।

এই পদ্ধতিতে রেকর্ড না হলে কিউব কল রেকর্ডার অ্যাপের সেটিংস থেকে ‘Force VoIP call as voice call’ অপশনটি চালু করে আবার চেষ্টা করতে হবে।

রেকর্ডিং অ্যাপটি সব স্মার্টফোনে কাজ করবে না। বিভিন্ন ব্র্যান্ডের কোন মডেলগুলোতে অ্যাপটি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা যাবে তার তালিকা পাওয়া যাবে ।

এই অ্যাপ ব্যবহার করে একই পদ্ধতিতে ফেসবুক কিংবা স্কাইপের কলও রেকর্ড করা যাবে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আইসিটি

শেয়ার করুন

পাঠকের মতামত