আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

টিকটক নিষিদ্ধের ঘোষণা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

টিকটক নিষিদ্ধের ঘোষণা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

টিকটক

যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরগুলোতে টিকটক নিষিদ্ধের ঘোষণা সাময়িকভাবে স্থগিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল ও টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের মধ্যকার চুক্তিকে অনুমোদন দেয়ায় এই নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। 

এর আগে রবিবার থেকে যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে টিকটক নিষিদ্ধের ঘোষণা দেয় হোয়াইট হাউস। তবে এখন ট্রাম্প প্রশাসন ওরাকল-টিকটক চুক্তির অনুমোদন দেওয়ায় পরিস্থিতির কিছুটা পরিবর্তন ঘটে। শনিবার সন্ধ্যায় মার্কিন বাণিজ্য দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, টিকটকের ওপর নিষেধাজ্ঞা এক সপ্তাহ পেছানো হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এই চুক্তির প্রতি আমার শুভ কামনা রয়েছে। তারা যদি এই চুক্তিতে উপনীত হয় তাহলে সেটা হবে একটা দুর্দান্ত ঘটনা। আর তারা যদি সেটা না করে তাহলেও চলবে।

ট্রাম্প জানিয়েছেন, চুক্তির প্রধান দুইটি পক্ষ ওরাকল ও টিকটক হলেও এর সঙ্গে আরেক মার্কিন প্রতিষ্ঠান ওয়ালমার্টও যুক্ত হবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এর নিরাপত্তা হবে শতভাগ। তারা স্বতন্ত্র ক্লাউড এবং খুবই শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করবে।চুক্তি অনুযায়ী টিকটকের অধিকাংশ শেয়ারের মালিকানা থাকবে বাইটড্যান্সের হাতে।
এদিকে টিকটকের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে আমাদের ১০ কোটি গ্রাহক রয়েছে। তারা এই প্ল্যাটফর্মটিকে ভালোবাসেন। কেননা, এটি বিনোদন, মতপ্রকাশ এবং সংযোগের একটি স্থান। নির্মাতাদের জন্য অর্থ ও তাদের পরিবারে খুশি নিয়ে আসার জন্য কাজ অব্যাহত রাখা এবং তাদের গোপনতা ও সুরক্ষা নিশ্চিতে টিকটক প্রতিশ্রুতিবদ্ধ।







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত