আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নতুন ৩ ম্যাক নিয়ে এলো অ্যাপল, দাম কত?

নতুন ৩ ম্যাক নিয়ে এলো অ্যাপল, দাম কত?

নতুন তিনটি ম্যাক ল্যাপটপ বাজারে এনেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। ‘ম্যাকবুক এয়ার’, ‘ম্যাকবুক প্রো’ ও ‘ম্যাক মিনি’ শিরোনামের এই ল্যাপটপগুলো ১৭ নভেম্বর থেকে বাজারে পাওয়া যাবে। ১০ নভেম্বর ‘ওয়ান মোর থিং’ আয়োজনের মাধ্যমে এমন ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্টটি।

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জের খবর, নতুন এই ৩ ম্যাক পণ্যে প্রথমবারের মতো  নিজস্ব ‘এম১ প্রসেসর’ ব্যবহার করেছে অ্যাপল। ১৩.৩ ইঞ্চির ‘ম্যাকবুক এয়ার’-এ থাকছে ১৬ জিবি র‍্যাম ও স্টোরেজ ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানোর সুবিধা। আগের সংস্করণের চেয়ে ৯ গুণ বেশি গতিসম্পন্ন এই ম্যাকের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ মার্কিন ডলার। ম্যাকবুক প্রোর চেয়ে ৫ গুণ বেশি গতির ১৩.৩ ইঞ্চি ‘ম্যাকবুক প্রো’র দাম রাখা হয়েছে এক হাজার ২৯৯ মার্কিন ডলার। আর এম১ প্রসেসর-সম্পন্ন ‘ম্যাক মিনি’র দাম নির্ধারণ করা হয়েছে ৬৯৯ মার্কিন ডলার। নতুন এই পণ্যগুলোর প্রি-অর্ডার শুরু হয়েছে এরই মধ্যে।

এর আগে জানা গিয়েছিল, ২০২১ সালের ফেব্রুয়ারির মধ্যে নিজস্ব সিপিইউ দ্বারা চালিত প্রায় ২৫ লাখ ম্যাকবুক ল্যাপটপ তৈরির পরিকল্পনা করছে অ্যাপল। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং সংস্থা (টিএসএমসি) পাঁচটি ন্যানোমিটার ব্যবহার করে নতুন ম্যাকবুকগুলোর জন্য অ্যাপল সিলিকন চিপ তৈরি করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলের মাইক্রো প্রসেসরগুলো তার নিজস্ব সিপিইউ দিয়ে প্রতিস্থাপন করবে।

গত ১৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্ক থেকে ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে চার মডেলের আইফোন-১২ বাজারে আনার ঘোষণা দেয় অ্যাপল।

অ্যাপল ইনকরপোরেটেড বিখ্যাত মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি। ১৯৭৬ সালের ১ এপ্রিল স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েন মিলে অ্যাপল গঠন করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত