আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

চাঁদে চীনের মহাকাশযানের সফল অবতরণ

চাঁদে চীনের মহাকাশযানের সফল অবতরণ

চাঁদে সফলভাবে অবতরণ করেছে চীনের মহাকাশযান 'চ্যাঙ’ই-৫'। চীনের স্থানীয় সময় মঙ্গলবার এটি চাঁদে অবতরণ করে।

'চ্যাঙ’ই-৫' মহাকাশযানটি চাঁদ থেকে নুড়িপাথর ও মাটির নমুনা সংগ্রহ করবে। এসব নমুনা চাঁদের উৎপত্তি, গঠন সম্পর্কে জানতে এবং আগ্নেয়গিরির সক্রিয়তা বুঝতে বিজ্ঞানীদের সহযোগিতা করবে। খবর বিবিসির

বিভিন্ন নমুনা সংগ্রহ করার সুবিধার্থে মহাকাশযানটির সাথে ক্যামেরা, স্পেকট্রোমিটার, রাডার, স্কুপ এবং ড্রিলসহ বেশ কয়েকটি যন্ত্র রয়েছে।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভি'র প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশযানটি আগামী ২-৩ দিনের মধ্যে চাঁদ থেকে নমুনা সংগ্রহ শুরু করবে। সংগৃহীত চাঁদের নমুনা একটি ক্যাপসুলে ভরা হবে। চলতি মাসেই চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়া অঞ্চলে মহাকাশযানটি অবতরণের কথা রয়েছে।

চীনের এই মহাকাশযানটি নমুনা সংগ্রহ করে সফলভাবে পৃথিবীতে ফিরতে পারলে নতুন ইতিহাস করবে দেশটি। যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের নামের পাশে লেখা হবে চীনের নাম। এর আগে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন তাদের মহাকাশযান দিয়ে চাঁদ থেকে সফলভাবে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে আনতে পেরেছিল।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আইটি

শেয়ার করুন

পাঠকের মতামত