আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ধূমকেতুর বুকে "ফিলের" ঘুম ভাঙল

ধূমকেতুর বুকে

ধূমকেতুর বুকে অবতরণকারী প্রথম মহাকাশযান ফিলে পৃথিবীর সঙ্গে নতুন করে সংযোগ স্থাপন করেছে। ইউরোপীয় মহাকাশ সংস্থার বরাত দিয়ে রবিবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
 
সংস্থাটি বলেছে, প্রায় সাত মাস বিচ্ছিন্ন থাকার পর ঐ যানটি পৃথিবীর সাথে আবার সংযোগ স্থাপন করেছে ও বার্তা পাঠাতে শুরু করেছে। গত বছরই এই যানটি ধূমকেতুর বুকে অবতরণ করে। এর কয়েক ঘণ্টা পরেই ফিলের সাথে পৃথিবীর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জেগে ওঠার পর ফিলে সেখান থেকে একটি টুইট করেছে। টুইটে লেখা ছিল, ‘হ্যালো পৃথিবী, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো?’
 
ফিলে ধূমকেতুর একটি অন্ধকার জায়গায় অবতরণ করায় বিজ্ঞানীরা তখনই এর ভবিষ্যত্ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। কারণ এই যানটি সৌরশক্তির সাহায্যে চলছিল।
 
মহাকাশ সংস্থার বিজ্ঞানীরা বলছেন, ধূমকেতুটি এখন সূর্যের অনেক বেশি কাছে গিয়ে পৌঁছেছে ফলে ছোট এই রোবটের গায়ে যে সোলার প্যানেল বসানো আছে তাতে আলো পড়ছে। ফলে ফিলে আবার ঘুম থেকে জেগে উঠেছে। আর রিচার্জড হওয়ার কারণেই পৃথিবীর সাথে এর যোগাযোগ পুনঃস্থাপিত হয়েছে।
 
ধূমকেতুর বরফ আর পাথর পরীক্ষা করে দেখার জন্যে এই যানটি পাঠানো হয়েছিলো।
 অনেক বিজ্ঞানীর ধারণা, এই ধূমকেতুর কারণেই হয়তো পৃথিবীতে পানির অস্তিত্ব আছে, আছে প্রাণও।
সূত্র: বিবিসি।


শেয়ার করুন

পাঠকের মতামত