আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

হোয়াটস অ্যাপ বর্জনের ঘোষণা দিল তুরস্ক

হোয়াটস অ্যাপ বর্জনের ঘোষণা দিল তুরস্ক

নিরাপত্তা নিয়ে নতুন নিয়মের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস অ্যাপ বর্জনের ঘোষণা দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় ও দেশটির সামরিক বাহিনী। এখন থেকে তারা বার্তা আদান প্রদানের জন্য স্থানীয় একটি তুর্কি ম্যাসেজিং অ্যাপ ব্যবহার করবে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছে, গণমাধ্যম কার্যালয় থেকে তুর্কি যোগাযোগ প্রতিষ্ঠান তুর্কসেলের বিপ (BiP) অ্যাপের মাধ্যমে সাংবাদিকদের খবরাখবর জানাবে।

এদিকে ফেসবুকের মালিকানাধীন হোয়াটস অ্যাপের নতুন ব্যবহার বিধির ব্যাপারে তদন্ত শুরু করেছে তুরস্কের অ্যান্টিট্রাস্ট বোর্ড। ৮ ফেব্রুয়ারি থেকে চালু হতে যাওয়া নতুন এ বিধিতে গোপনীয়তা লঙ্ঘনের উদ্বেগ সৃষ্টি হয়েছে।

তুর্কসেলের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, মাত্র ২৪ ঘণ্টায় বিপ অ্যাপটির ব্যবহারকারী বেড়েছে প্রায় ১২ লাখ। আর বিশ্বব্যাপী অ্যাপটির বর্তমান ব্যবহারকারী ৫ কোটি ৩০ লাখেরও বেশি।

হোয়াটস অ্যাপ সব ব্যবহারকারীকে নতুন নিয়মে সম্মতি জানাতে অথবা অ্যাকাউন্ট বাতিল করতে বলেছে। এটি জানিয়েছে, হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ম্যাসেঞ্জারসহ তাদের অন্যান্য অ্যাপগুলো গ্রাহকদের যোগাযোগের নম্বর ও প্রোফাইলের তথ্য অ্যাপগুলোর মাধ্যমে আদান-প্রদান করবে।

নিরাপত্তার স্বার্থে বার্তাগুলো এনক্রিপটেড থাকবে বলে জানিয়েছে ফেসবুক। সেক্ষেত্রে ক্লাউড স্টোরেজ বা অনলাইনে বার্তাগুলোর ব্যাকআপ থাকবে। তবে যেহেতু ব্যাকআপ থাকা বার্তাগুলো পাওয়া যাবে, তাই এনক্রিপশনে লাভ হবে না বলে ধারণা করছে বিশেষজ্ঞরা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/টি

শেয়ার করুন

পাঠকের মতামত