আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বাংলাদেশি শিক্ষার্থীর আবিস্কার: শিক্ষক রোবট

বাংলাদেশি শিক্ষার্থীর আবিস্কার: শিক্ষক রোবট

ছোট্ট শিশুকে স্বরবর্ণ শেখাতে লাগবে না গৃহশিক্ষক। এমনকি যেতে হবে না স্কুলেও। ঘরেই শিশুদের নার্সারি থেকে পঞ্চম শ্রেণির বইয়ের ছড়া কিংবা গল্প পড়াবে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট এডুবট।

এডুবট'র উদ্ভাবকদের দাবি, রোবটটিতে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণির সব বইয়ের ডাটা। জিজ্ঞেস করলেই, এডুবট বাংলা কিংবা ইংরেজি দুই ভাষাতেই বলবে ছড়া- গল্প। কষবে অংক, করবে নাচও। উদ্ভাবকরা বলছেন, চলতি বছরেই বাণিজ্যিকভাবে বাজারজাত করা হবে রোবটটি।

শুধু সৌজন্যবোধ কিংবা নিজের পরিচয় নয়, শিশুদেরও পড়াবে এই রোবটটি। শুধু বাংলা নয়; ইংরেজিতেও সমান পারদর্শী এডুবট। বলতে পারে জোকসও। গাণিতিক প্রশ্নের জবাবও দেয় নির্ভুলভাবে। এখানেই মুগ্ধতার শেষ নয়; আপনার শিশুকে আনন্দ দিতে শেখাবে নাচও।

বিশেষ এই রোবটের উদ্ভাবক বাংলাদেশ ইউনির্ভাসিটি অফ বিজসেন টেকনোলজি-বিইউবিটি'র শিক্ষার্থী আহসানুল আকিব জানালেন, এডুবটে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সংযোগ হয়েছে এপিআই প্রযুক্তির। যা ভয়েস কমেন্টকে টেক্সট আকারে পৌঁছে দেয় এডুবটের কাছে। এছাড়া রোবটটিতে কিউআর দেয়ায় কোন তথ্য না জানলে তা গুগলে সার্চ করবে। গুগল থেকে টেক্সট নিয়ে ভয়েসে রূপান্তর করে সঙ্গে সঙ্গে বলে দেবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, চতুর্থ শিল্প বিপ্লবের কথা মাথায় রেখে রোবটিক্সে সক্ষমতা বাড়াতে সবোর্চ্চ গুরুত্ব দেয়া হবে।

এডুবটের পাশাপাশি রেষ্টুরেন্টের জন্য ৪টি বাণিজ্যিক রোবটের অর্ডার এসেছে বলেও জানান তরুণ এই উদ্ভাবক।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/টি

শেয়ার করুন

পাঠকের মতামত