আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

৪০০ বছর পর

৪০০ বছর পর

শেষবার এমন ঘটনা ঘটেছিল ১৬২৩ সালে। তখনো বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি জীবিত ছিলেন। টেলিস্কোপ আবিষ্কারের ১৩ বছর পর সে ঘটনাটি ঘটেছিল। সে হিসেবে ৩৯৭ বছর পর আবার এক বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী।

আজ সোমবার বৃহস্পতি ও শনি একে অন্যের থেকে এক ডিগ্রির ১০ ভাগের এক ভাগ কাছাকাছি থাকবে। এর ৬০ বছর পর, অর্থাৎ ২০৮০ সালে আবার এত কাছে আসবে এ দুটি গ্রহ।

বিজ্ঞানীরা জানিয়েছেন, ৮০০ বছর আগে এই দুই গ্রহ এক সরলরেখায় এলেও শেষবার এত কাছে এসেছিল ১৬২৩ সালে।

ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের মহাকাশ গবেষক অধ্যাপক ডেভিড ওয়েইনট্রাব জানিয়েছেন, এমন ঘটনা একজন মানুষ তাঁর জীবনকালে একবারই দেখার সুযোগ পেতে পারেন।

বিজ্ঞানীরা একে বলছেন ‘গ্রেট কনজাংশন’ বা ‘মহাসম্মিলন’ কিংবা ‘মহাযুগলবন্দি’। এই মহাজাগতিক ঘটনাকে ‘ক্রিসমাস স্টার ২০২০’ নাম দিয়েছে নাসা।

উল্লেখ্য, সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ বৃহস্পতি সূর্যকে প্রায় ১২ বছরে এক বার প্রদক্ষিণ করে। আর শনি যেহেতু সূর্য থেকে অনেক বেশি দূরে থাকে, তাই তার কক্ষপথের পরিধি বৃহস্পতির কক্ষপথের পরিধির চেয়ে অনেক বেশি। আর তাই সূর্যকে একবার প্রদক্ষিণ করতে শনির লাগে প্রায় সাড়ে ২৯ বছর। অর্থাৎ শনি যখন সূর্যকে একবার প্রদক্ষিণ শেষ করে, বৃহস্পতি তখন সুর্যকে দুবার প্রদক্ষিণ করে ফেলেছে। এর ফলে বৃহস্পতি প্রতি ২০ বছর অন্তর শনিকে অতিক্রম করে এগিয়ে যায়।

আমরা আকাশে গ্রহ-তারাদের দূরত্ব বা গতি অনুধাবন করতে পারি না, শুধু বিভিন্ন সময়ে তাদের অবস্থান প্রত্যক্ষ করি। আর তাই পৃথিবী থেকে আমরা দেখতে পাই বৃহস্পতি শনির খুব কাছে এসে, তাকে পেরিয়ে আবার দূরে চলে যাচ্ছে। কিন্তু, বৃহস্পতি আর শনি কতটা কাছাকাছি আসছে, তা নির্ভর করে পৃথিবীর অবস্থানের ওপর। আর সেই অবস্থান অনুযায়ী, এ বছর ২১ ডিসেম্বর (আজ) যখন বৃহস্পতি শনিকে অতিক্রম করবে, তখন পৃথিবী থেকে দুটি গ্রহের দূরত্ব হবে ন্যূনতম। সুতরাং তাদের ঔজ্জ্বল্য হবে সবচেয়ে বেশি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/টি

শেয়ার করুন

পাঠকের মতামত