আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

যেভাবে আপনার হোয়াসটঅ্যাপ অন্যরা ব্যবহার করতে পারে

যেভাবে আপনার হোয়াসটঅ্যাপ অন্যরা ব্যবহার করতে পারে

কিছুদিন আগে এক বিজ্ঞপ্তির মাধ্যমে হোয়াটসঅ্যাপ জানায়, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফেসবুকের সাথে শেয়ার করা হবে। এতে করে গোপনীয়তা বিঘ্নিত তথা ব্যক্তি তথ্য সুরক্ষিত থাকা নিয়ে আশঙ্কা তৈরি হয় সব মহলে। ফলে লাখ লাখ ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ছাড়েন।

মূলত ফেসবুকের কাছে হোয়াটসঅ্যাপ বিক্রি হওয়ার খবরেই নিরাপত্তার বিষয়টি সামনে আসে। পরে অবশ্য নিরাপত্তার ব্যাপারে ব্যবহারকারীদের আশ্বস্ত করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। কিন্তু তারপরও জনপ্রিয় এই অ্যাপটি নিরাপদ কিনা সে প্রশ্ন ভারতে উঠেছে কলকাতায় একজন চিকিৎসকের অ্যাকাউন্ট হ্যাক হবার পর।

এবিপি আনন্দের এক রিপোর্টে বলা হয়, কলকাতার নাক কান গলা বিশেষজ্ঞ অর্জুন দাশগুপ্ত শনিবার বিকেল থেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছিলেন না। খুলছিল না অ্যাপ, যাচ্ছিল না কোনও ম্যাসেজও। প্রযুক্তিগত ত্রুটি মনে করে কিছুক্ষণ বিষয়টিতে আমল দেননি তিনি। কিন্তু হুঁশ ফেরে অন্যভাবে।
অর্জুন বলেন, "হঠাৎ আমার পরিচিতরা ফোন করে জানায় যে, আমি আর্থিক সাহায্য চেয়ে তাদের হোয়াটসঅ্যাপ করেছি। উদ্বিগ্ন হয়ে সকলেই জানতে চান আমার কোন সমস্যা হয়েছে কিনা। এরপরই আমার হোয়াটসঅ্যাপ একাউন্ট হ্যাক হয়েছে বলে নিশ্চিত হই। সাইবার ক্রাইম বিভাগে ইমেইল করে অভিযোগ দিই।"

বাংলাদেশেও গত বছর এমন একটি ঘটনা সাড়া ফেলেছিল। ঘটনাটি এমনঃ একটি দৈনিক পত্রিকার সাংবাদিকের হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে এক অজানা ব্যক্তি জানান তার হোয়াটসঅ্যাপ নম্বরে একটি ম্যাসেজ ভুল করে চলে গেছে। ম্যাসেজটিতে ছয় অংকের সংখ্যা রয়েছে। ওই ব্যক্তি সাংবাদিককে অনুরোধ করেন তিনি যেন সেই সংখ্যাটি তাকে ম্যাসেজ করে পাঠান। ওই সাংবাদিক সংখ্যাটি তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়ার কিছুক্ষণ পরই তিনি টের পান তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কোথাও 'লগ ইন' হয়ে আছে। যার ফলে হ্যাকাররা তার কল এবং টেক্সট এর ওপর নজরদারি করতে পারছেন।

এসব বিষয়ে সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা বলছেন, যে কোন অজানা নম্বর থেকে আসা অ্যাটাচমেন্ট বা কোন গ্রুপে পাঠানো লিঙ্ক ক্লিক করলে হ্যাকিং এর শিকার হতে পারেন যে কেউ। এমন কোন লিঙ্কে ক্লিক করলেই ব্যবহারকারীর অজান্তে তার অ্যাকাউন্টে কবজা করে ফেলতে পারে হ্যাকাররা। তারপর ব্যবহারকারীর মোবাইলে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ। কিন্তু সেই একাউন্টই চালু থাকবে হ্যাকারের ফোনে। এর ফলে ইচ্ছেমতো ম্যাসেজ করতে পারবে সেই হ্যাকার। কাজেই অকারণে হোয়াসটঅ্যাপ বন্ধ হয়ে গেলেই সতর্ক হওয়া উচিত।আর যদি কোনভাবে অ্যাকাউন্ট হ্যাক হয়েই যায় তাহলে সেটা টের পাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপটি আনইন্সটল করে, নতুন করে ইন্সটল করে নিতে হবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/টি

শেয়ার করুন

পাঠকের মতামত