আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

মানুষকে খুন করেছে রোবট !

মানুষকে খুন করেছে রোবট !

রোবটের হাতে মানুষ খুন হওয়ার ঘটনাটি ঘটেছে ২৯ জুন সোমবার জার্মানির গাড়ি নির্মাতা ভক্সওয়াগেনের এক কারখানায়। সেখানে রোবটের হাতে ২২ বছর বয়সী এক যুবক খুন হয়েছে। গতকাল বুধবার ভক্সওয়াগেনের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ভক্সওয়াগেনের মুখপাত্র হেইকো হিলউইগ বলেন, সোমবার ফাঙ্কফুর্ট থেকে ৬২ মাইল দূরে বাউনটাল প্ল্যান্টে এই দুর্ঘটনা ঘটে। ২২ বছর বয়সী ওই শ্রমিক স্টেশনারি রোবট সেট করতে কাজ করেন। ঘটনার দিন একটি স্টেশনারি রোবট (নড়াচড়া করতে পারে না কিন্তু প্রোগ্রাম করা নির্দিষ্ট কাজ করতে সক্ষম) সেট করছিলেন ওই কর্মী। কাজ করার সময় রোবটটি হঠাৎ তাকে জাপটে ধরে একটি ধাতব পাতের সঙ্গে পিষে ফেলে।
হিলউইগ বলেন, প্রাথমিক অবস্থায় রোবটের সমস্যার চেয়ে এই ঘটনাটি মানুষের ভুলের কারণে হতে পারে বলেই ধারণা করা হচ্ছে। রোবটটি গাড়ির অ্যাসেম্বল প্রক্রিয়ায় বিভিন্ন কাজ করে। এই কাজগুলো আগে থেকে প্রোগ্রাম করা থাকে। এটি ওই প্ল্যান্টের নির্দিষ্ট একটি গণ্ডির মধ্যে গাড়ি যন্ত্রপাতি তোলা এবং তা বিভিন্ন আকৃতি দিতে কাজ করে।
ভক্সওয়াগেনের ওই মুখপাত্র জানান, এই ঘটনার সময় প্রত্যক্ষদর্শী ছিলেন আরেকজন শ্রমিক। তাঁর কোনো ক্ষতি হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে আর বিস্তারিত কোনো তথ্য দেননি হিলউইগ।
জার্মানির সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে, আইনজীবীরা এই ঘটনায় মামলা করা যায় কিনা তা নিয়ে ভাবছেন। কিন্তু অভিযোগপত্র দেবেন কার বিরুদ্ধে?রোবটের? (এবিসি নিউজ, এনডিটিভি)


শেয়ার করুন

পাঠকের মতামত