আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ফেস স্ক্যান করায় ফেসবুকের জরিমানা

ফেস স্ক্যান করায় ফেসবুকের জরিমানা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ফেসিয়াল রিকগনিশন বিষয়ে ক্লাস অ্যাকশন মামলা ৬৫ কোটি মার্কিন ডলারে মীমাংসার চূড়ান্ত অনুমোদন দিয়েছেন মার্কিন ফেডারেল বিচারক।

আদালতের বাইরেই দু’পক্ষের আইনজীবীদের মাধ্যমে নির্ধারিত হয়েছে জরিমানার অঙ্ক। এক প্রতিবেদন বলছে, ক্লাস অ্যাকশনে অন্তর্ভুক্ত ইলিনয় অঙ্গরাজ্যের ১৬ লাখ বাসিন্দাকে ‘যত দ্রুত সম্ভব’ অর্থ পরিশোধ করতে ফেসবুককে নির্দেশ দিয়েছেন বিচারক। ২০১৫ সালে কুক কাউন্টি সার্কিট কোর্টে ফেসবুকের বিরুদ্ধে এ মামলা করেন শিকাগোর আইনজীবী জেই ইডেলসন।

মামলায় দাবি ছিল, প্ল্যাটফর্মের ফেসিয়াল রিকগনিশন ট্যাগিংয়ের ব্যবহার ইলিনয় বায়োমেট্রিক ইনফরমেশন প্রাইভেসি অ্যাক্টে অনুমোদিত নয়। মামলায় আরও দাবি করা হয়, ফেসবুকের ট্যাগ সাজেশনস টুলের মাধ্যমে ছবিতে গ্রাহকের মুখ স্ক্যান করে ওই গ্রাহক কে হতে পারেন, সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এর অর্থ হচ্ছে, গ্রাহকের সম্মতি ছাড়া বায়োমেট্রিক ডেটা মজুদ করা হচ্ছিল, যা ইলিনয়ের আইন অমান্য করে।

২০১৮ সালে ক্লাস অ্যাকশন মামলায় পরিণত হয় এটি। ২০১৯ সালে ফেসিয়াল রিকগনিশন অপশন-অনলি ফিচার হিসাবে চালু করে ফেসবুক। এক বিবৃতিতে ফেসবুক জানায়, ‘একটি মীমাংসায় আসতে পেরে আমরা সন্তুষ্ট, যাতে আমরা এ বিষয়টি পেছনে ফেলে এগিয়ে যেতে পারি, যা আমাদের সমাজ এবং আমাদের শেয়ারধারীদের সবচেয়ে বেশি আগ্রহের জায়গা।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/টি

শেয়ার করুন

পাঠকের মতামত