আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

আগামী ১০০ বছর গ্রহাণু থেকে পৃথিবী নিরাপদ: নাসা

আগামী ১০০ বছর গ্রহাণু থেকে পৃথিবী নিরাপদ: নাসা

অ্যাপোফিস বা বিপজ্জনক গ্রহাণু নিয়ে কত আশঙ্কা। পৃথিবীর দিকে ধেয়ে আসছে, আঘাত হানবে, গতি আরও বাড়িয়ে দিয়েছে। উদ্বেগের শেষ নেই বিজ্ঞানীদের। কিন্তু নাসা এবার এই আশঙ্কা গুঁড়িয়ে দিয়েছে। মহাকাশ গবেষণা সংস্থাটি বলছে, আগামী অন্তত ১০০ বছর পর্যন্ত গ্রহাণু থেকে নিরাপদ গ্রহ।

বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা নিশ্চিত করেছে, আগামী অন্তত ১০০ বছর পর্যন্ত গ্রহাণু থেকে পৃথিবী নিরাপদ। এ ধরনের কোনো হুমকি নেই। ২০৬৮ সালে যেটি হওয়ার কথা ছিল, তাও আশঙ্কার মধ্যে নেই। এ খবরে আর্থলিংসরা অর্থাৎ পৃথিবীবাসী অন্তত স্বস্তির নিশ্বাস ফেলতে পারে।

নাসার মতে, পৃথিবীর জন্য সবচেয়ে বিপজ্জনক গ্রহাণুর মধ্যে একটি অ্যাপোফিস। ২০০৪ সালে গ্রহাণুটির আবিষ্কারের পর এ কথা জানিয়েছিল সংস্থাটি। এরপর অ্যাপোফিস নিয়ে নানা আশঙ্কার সৃষ্টি হয়। বিজ্ঞানীদের আশঙ্কা ছিল, পৃথিবীতে আঘাত হানবে এ গ্রহাণু। এমনকি গতি বাড়িয়ে খুব দ্রুতগতিতে আঘাত হানতে পারে বলেও আশঙ্কা দেখা দেয়।

বিবিসি বলছে, প্রথমে আশঙ্কা করা হয়েছিল ২০২৯ সালের মধ্যে পৃথিবীর খুব কাছে চলে আসবে অ্যাফোপিস। এরপর পূর্বাভাস দেওয়া হয়, ২০৩৬ সালের মধ্যে আঘাত হানতে পারে। একপর্যায়ে তাও বাতিল হয়ে যায়। নতুন করে আশঙ্কা করা হয়, ২০৬৮ সালের মধ্যে অ্যাপোফিসের ছোট কোনো আঘাত অপেক্ষা করছে পৃথিবীবাসীর জন্য। এবার এই আশঙ্কাও উড়িয়ে দিল নাসা। সংস্থাটি নতুন একটি গবেষণায় এ হুমকিও প্রত্যাখ্যান করেছে।

নাসায় পৃথিবীর নিকটবর্তী বস্তু নিয়ে অধ্যয়নরত বিজ্ঞানী ডেভিড ফার্নোচিয়া শুক্রবার একটি বিবৃতিতে বলেন, ২০৬৮ সালের মধ্যে পৃথিবীতে গ্রহাণুর আঘাতের হুমকি, আর কোনো আশঙ্কার মধ্যে নেই। এমনকি আমাদের গণনাগুলো বলছে, আগামী ১০০ বছরের মধ্যেও এ ধরনের কোনো হুমকি নেই।

‘অ্যাপোফিস পৃথিবীর খুব কাছাকাছি পৌঁছে যাবে, এমনকি বড় ধরনের আঘাত হানবে’ এ ধরনের আশঙ্কা দেখা দিলে গ্রহাণুটি নিয়ে ব্যাপক বিশ্লেষণ করা হয়। জানার বিষয় হচ্ছে, অ্যাপোফিস গ্রহাণুটির নামকরণ করা হয়েছে মিশরের প্রাচীন ‘গড অব কেওস এবং ডার্কনেসের’ নামে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/টি

শেয়ার করুন

পাঠকের মতামত