আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ইলেকট্রনিক বর্জ্য দিয়ে ৭ বিশ্বনেতার ভাস্কর্য যুক্তরাজ্যে

ইলেকট্রনিক বর্জ্য দিয়ে ৭ বিশ্বনেতার ভাস্কর্য যুক্তরাজ্যে

যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবছরের জি-৭ সম্মেলন। এই সম্মেলনকে সামনে রেখে দেশটির কর্নওয়ালে ইলেকট্রনিক বর্জ্য দিয়ে সাত বিশ্বনেতার ভাস্কর্য তৈরি করেছেন জো রাশ নামে এক ভাস্কর। বুধবার (৯ জুন) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। জাতিসংঘের এক রিপোর্ট অনুযায়ী, শুধু ২০১৯ সালে মোট বৈশ্বিক ইলেকট্রনিক বর্জ্য উৎপন্ন হয়েছিল পাঁচ কোটি ৩০ লাখ টনের বেশি।

ভাস্কর্যের এই সাত নেতাই সম্মেলনে অংশ নেবেন। এরা হলেন- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাগি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রতিবেদনে বলা হয়, এই ভাস্কর্যের নামকরণ করা হয়েছে মাউন্ট রিসাইকেলমোর। ইলেক্ট্রনিক ডিভাইসগুলির পরিত্যাক্ত হওয়ার পর এই বর্জ্যের ক্ষয়ক্ষতি তুলে ধরতেই এই ভাস্কর্য বানানো হয়েছে। ভাস্কর জো বলেন, ইলেকট্রনিক জিনিস মেরামতযোগ্য অথবা দীর্ঘদিন টিকে থাকার উপযোগী করে বানানো উচিত। কারণ এখন এগুলো ময়লার ভাগাড়েই যাচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত