আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

জাকারবার্গকে খুঁজে দিলেই ২৫ কোটি দিবে কলম্বিয়া!

জাকারবার্গকে খুঁজে দিলেই ২৫ কোটি দিবে কলম্বিয়া!

তার বানানো ফেসবুক ঘুম কেড়েছে কোটি কোটি মানুষের। এ বার কার্যত নিজের অস্ত্রে নিজেই ঘায়েল মার্ক জাকারবার্গ। বিশ্বের বৃহত্তম নেটমাধ্যমে এ বার নিজেই ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ঢুকে গেলেন তিনি। তাঁর বানানো ভার্চুয়াল দুনিয়াতেই তাঁকে খুঁজে পেতে বিজ্ঞাপন দিল কলম্বিয়া পুলিশ। খুঁজে দিলে ৩০ লক্ষ ডলার পুরস্কার মিলবে বলেও জানিয়েছে তারা, বাংলাদেশী মুদ্রায় যা ২৫ কোটি ৪৬ লক্ষ ২১ হাজার টাকা।

সম্প্রতি কলম্বিয়ার কুকুতা যাওয়ার পথে সে দেশের প্রেসিডেন্ট ইভান দুকের হেলিকপ্টার লক্ষ্য করে হামলা হয়। অভিযোগ, কাতাতুম্বোর উপর দিয়ে যাওয়ার সময় তার কপ্টার লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চলে। হামলার সময় প্রেসিডেন্টের সাথে কপ্টারে ছিলেন তার দুই মন্ত্রী এবং আমলাও। ইভানের অভিযোগ, ‘কাপুরুষের মতো হামলা করা হয়েছে। গুলিতে একাধিক গর্ত হয়ে গিয়েছে কপ্টারটির।’

হামলার পর সন্দেহভাজনদের খোঁজে হন্যে হয়ে ঘুরছে কলম্বিয়া পুলিশ। সংবাদমাধ্যমের পাশাপাশি নেটমাধ্যমেও দুই সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে তারা। তাতে বলা হয়েছে, ওই দু’জন কুখ্যাত অপরাধীকে খুঁজে দিলে ২৫ কোটি টাকা পুরস্কার দেয়া হবে। আর ওই স্কেচই ঘুম কেড়েছে জাকারবার্গের। কারণ দুর্বল হাতে যে দুই ব্যক্তির স্কেচ আঁকা হয়েছে, তার মধ্যে একটি হুবহু অবিকল তার মতো দেখতে।

কোনোটা ওল্টানো পিরামিড, কোনোটা নেহাতই দোমড়ানো ঠোঙা, নানা দেশের আজব ইমারত সেই স্কেচই হু হু করে ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। কলম্বিয়া পুলিশের ওই বিজ্ঞপ্তিতে শেয়ার করে সরাসরি জাকারবার্গকে ট্যাগ করছেন হাজার হাজার মানুষ। অপরাধ করে লুকিয়ে না থেকে ফেসবুক কর্ণধারকে পুলিশের হাতে ধরা দিতেও আর্জি জানিয়েছেন অনেকে। যে কারণে নিজের তৈরি ভার্চুয়াল দুনিয়ায় জাকারবার্গ নিজেই এখন ‘অপরাধী’। যদিও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি ফেসবুক কর্ণধার।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/টি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত