আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে ফেসবুক

মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে ফেসবুক

ছবি: এলএবাংলাটাইমস

ফেসবুকের সাবেক কর্মচারী ফ্রান্সেস হোগেন দাবি করেন, ফেসবুক বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। পাশাপাশি, সামাজিক যোগাযোগ মাধ্যমটি সমাজে বিভেদ তৈরি করে।

৩৭ বছর বয়সী ফ্রান্সেস হোগেন সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে প্রডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করতেন। সিনেট কর্তৃক আয়োজিত এক শুনানিতে ফ্রান্সেস যোগাযোগ মাধ্যমটির কড়া সমালোচনা করেন।

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এই সকল অভিযোগের বিরোধীতা করেন। তিনি বলেন, ‘আমরা মানুষের মানসিক স্বাস্থ্য, সুরক্ষা ও পরিচর্যাকে গুরুত্ব দেই। এরকম বিভ্রান্তিকর বক্তব্য দেখা আমাদের জন্য কষ্টদায়ক।‘

ফেসবুক পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। বিশ্বজুড়ে ২৭০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে থাকে। এর পাশাপাশি প্রতিদিন লাখ লাখ মানুষ কোম্পানিটির অন্য যোগাযোগ মাধ্যম যথাঃ ওয়াটসএপ ও ইনস্ট্রাগ্রাম ব্যবহার করে। কিন্তু কোম্পানিটি বারবার সমালোচনার শিকার হয়।

হোগেন জানান, তিনি অনেকগুলো অভ্যন্তরীণ নথি ওয়াল স্ট্রিট জার্নালকে দেন। ওয়াল স্ট্রিট জার্নাল সেগুলো বিশ্লেষন করে জানতে পারে যে ইন্সট্রাগ্রাম কিশোরীদের ওপর বাজে মানসিক প্রভাব ফেলতে পারে।

মঙ্গলবারে (৫ অক্টোবর) হোগেন তাঁর স্বীকোরক্তিতে বলেন, ‘কোম্পানিটির শীর্ষস্থানীয় ব্যক্তিরা জানেন কিভাবে তাঁরা ফেসবুক ও ইনস্টাগ্রামকে নিরাপদ বানাতে পারবেন। কিন্তু, তাঁরা সেটি করার চেয়ে নিজেদের লাভটাকেই প্রাধাণ্য দেন।‘

তিনি আরো জানান, মার্ক জুকারবার্গ কারো কাছেই জবাবদিহিতা করতে চান না।

মার্ক জুকারবার্গ একটি বিবৃতিতে জানান যে ইনস্ট্রাগ্রাম সম্পর্কিত তথ্যটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ইনস্ট্রাগ্রাম বাচ্চাদের ওপর ভালো প্রভাবও ফেলে। তবে তিনি এটি জানান যে, কোম্পানি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ তৈরিতে বদ্ধপরিকর।

মঙ্গলবার রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক উভয় পক্ষই কোম্পানিটিতে পরিবর্তনের আনার প্রয়োজনের দাবিতে ঐক্যবদ্ধ ছিলেন।

ডেমোক্র্যাটিক সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল বলেন, ' ফেসবুকের খারাপ প্রভাব একটি প্রজন্মকে তাড়া করবে'।

রিপাবলিকান ড্যান সুলিভান বলেছেন, ‘বিশ্ব পিছনে ফিরে তাকাবে আর ভাববে, আমরা কি করছিলাম।‘

শুনানির পর ফেসবুক এক বিবৃতিতে জানায় যে তাঁরা মিস হোগেনের বক্তব্যের সাথে একমত নয়। তবে তাঁরা এটি স্বীকার করে যে ইন্টারনেটের জন্য সার্বজনীন নিয়ম তৈরি করা দরকার।

বিবৃতি বলা হয়, ’২৫ বছর আগে ইন্টারনেটের জন্য নীতিমালা তৈরি করা হয়েছিলো যা এখন নবায়ন করা দরকার। কংগ্রেসের উচিত এখনই কাজ করা।‘

জুকারবার্গ জানান, হোগেন খারাপ ফলাফলগুলোকে তুলে ধরে ভাল ফলাফলগুলোকে  আড়াল করতে চান। তিনি জানান, এর কারণে ভবিষ্যতে ইন্টারনাল রিসার্চ করার ব্যাপারটি আরো বেশি গোপনীয়তা পাবে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত