আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ক্যালিফোর্নিয়া থেকে সরে যাচ্ছে টেসলার সদর দপ্তর

ক্যালিফোর্নিয়া থেকে সরে যাচ্ছে টেসলার সদর দপ্তর

ছবি: এলএবাংলাটাইমস

সিলিকন ভ্যালি থেকে নিজেদের সদর দপ্তর সরিয়ে নিচ্ছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। বৃহস্পতিবারে (৭ অক্টোবর) শেয়ার হোল্ডারদের সাথে এক বৈঠকে এটি জানান কোম্পানিটির সিইও ইলন মাস্ক। কোম্পানিটির নতুন সদর দপ্তর টেক্সাস রাজ্যের অস্টিনে হবে জানিয়েছেন মাস্ক।

মাস্ক বলেন, ‘বে এরিয়াতে আপনি একটি নির্দিষ্ট আকারের বাইরে যেয়ে কোনকিছু প্রস্তুত করতে পারবেন না।‘ পাশাপাশি ক্যালিফোর্নিয়ার উচ্চ বাড়ি ভাঁড়া ও জীবনযাত্রার খরচকে দায়ী করেন তিনি। তিনি জানান, টেক্সাসের নতুন কার্যালয়টি অস্টিন শহরের কেন্দ্রবিন্দুতে হবে। যার ফলে কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের খরচ কিছুটা হলেও কমবে।

মহামারীর শুরুর থেকেই ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসনের সাথে মাস্কের মন কষাকষি চলছিলো। কঠোর লকডাউনের সিদ্ধান্তকে মাস্ক অমূলক ও ব্যবসায়ের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত করেছিলেন। পাশাপাশি ক্যালিফোর্নিয়ার উচ্চ করের হারও ব্যবসার জন্য ক্ষতিকারক হিসেবে চিহ্নিত করেছিলেন তিনি। ২০২০ সালের ডিসেম্বরে মাস্ক নিজেই টেক্সাসে স্থানান্তরিত হন। স্পেসএক্সের কাছে থেকে কাজ করবার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নিয়েছিলেন বলে তিনি জানান।

টেসলার পূর্বেই ওরাকল, টয়োটা মটরস ও এইচপি তাদের সদর দপ্তর ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে স্থানান্তরিত করেছে। মূলত ক্যালিফোর্নিয়ার কর্মী আইন ও উচ্চ করকেই অনেক প্রতিষ্ঠান ক্ষতিকর ও অমূলক হিসেবে দেখে থাকে। সস্তায় কর্মী ও কম কর থাকায় টেক্সাস তাই তাদের প্রথম পছন্দে পরিণত হচ্ছে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত