আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

মহাশূন্যে বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট পাঠাবে জাপান

মহাশূন্যে বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট পাঠাবে জাপান

যদি সবকিছু ঠিক থাকে তাহলে ২০২৩ সালের মধ্যে মহাশূন্যে বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট পাঠাবে জাপান। জাপানি নভোচারীরা আশা প্রকাশ করেছেন যে এ বছরের ফেব্রুয়ারিতে স্যাটেলাইট তৈরির জন্য যে কাঠ ব্যবহার করা হবে তার স্থায়ীত্ব পরীক্ষা করা হবে। মহাশূন্যেই এ পরীক্ষা সম্পন্ন করা হবে। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।

মহাশূন্যে বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট পাঠাতে জাপান সরকার পরিচালিত কিয়োটো বিশ্ববিদ্যালয় ও টোকিওভিত্তিক কাঠ উৎপাদনকারী প্রতিষ্ঠান সুমিতোমো ফরেস্ট্রি কোংয়ের একটি যৌথ দল গঠন করেছে। স্যাটেলাইট তৈরির এ বিশেষ কাঠগুলোকে মহাশূন্যে পরীক্ষা করা হবে। বিশেষ যন্ত্রপাতির সাহায্যে আন্তর্জাতিক স্পেস স্টেশনে এ পরীক্ষা সম্পন্ন করা হবে।

জাপানের গহণমাধ্যম টোকিও নিউজ জানিয়েছে, মহাশূন্যের এ পরীক্ষায় নেতৃত্ব দিবেন জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির নভোচারী তাকাও দোই। পরিকল্পনা অনুসারে এ কাঠের স্যাটেলাইটগুলো অ্যালুমিনিয়াম থেকে কম খরচের হবে। এছাড়া এ কাঠের স্যাটেলাইটগুলো হবে পরিবেশবান্ধব।

জাপানি গবেষকরা বলেন, কাঠ ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ গ্রহণ করতে পারে। এ স্যাটেলাইটগুলোর সাথে অ্যান্টেনাও থাকবে। এ স্যাটেলাইটগুলো কাঠ দিয়ে মোড়ানো থাকবে এবং এতে সৌরকোষ (ব্যাটারি) থাকবে। এ স্যাটেলাইটগুলোর মধ্যে ইলেকট্রনিক স্তর থাকবে। এ কাঠের স্যাটেলাইটগুলো অ্যালুমিনিয়াম থেকে কম খরচের হবে এবং এগুলোর সেবা দেয়ার মেয়াদ শেষ হলে তা পৃথিবীতে ফিরিয়ে এনে পুড়িয়ে ফেলা হবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আইটি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত